ঢাবি, রাবি, চবি ও কুয়েটে নতুন উপাচার্য

Date:

ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) চেয়ারম্যান পদে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপাচার্য হিসেবে মনোনীত করা হয়েছে। এ ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে অধ্যাপক রইস উদ্দিনকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শিক্ষামন্ত্রী আরও বলেন, ওবায়দুল ইসলামের নিয়োগের পর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক মোহাম্মদ সিদ্দিকুর রহমান খানকে মনোনীত করা হয়েছে।

এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ নুরুল ইসলামকে নবপ্রতিষ্ঠিত ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হবে।

এ ছাড়া খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য হিসেবে নিয়োগ পাচ্ছেন অধ্যাপক মোহাম্মদ মাসুদ।

অধ্যাপক মোহাম্মদ আল ফোরকানকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং অধ্যাপক মোহাম্মদ ফারিদুল ইসলামকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হবে।

মন্ত্রী আরও জানান, স্কুলে ভর্তি প্রক্রিয়ায় চালু থাকা লটারি পদ্ধতি বাতিল করার পরিকল্পনা করছে সরকার। এর পরিবর্তে ভর্তি পরীক্ষাভিত্তিক নতুন পদ্ধতি চালু করা হবে।

‘গত এক মাস ধরে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লটারি পদ্ধতিতে মেধার যথাযথ মূল্যায়ন হয় না,’ যোগ করেন তিনি।

উপাচার্য নিয়োগ ও নীতিগত পরিবর্তন-সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপন শিগগির জারি করা হবে বলে জানান এহছানুল হক মিলন ।
 

Popular

More like this
Related

জাবি শিক্ষার্থী শারমিন হত্যা মামলায় স্বামী কারাগারে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শারমিন জাহান হত্যাকাণ্ডের মামলায়  তার স্বামী...

খাল খননের সুফল তখনই, যখন নদীগুলো নাব্যতা ফিরে পাবে: বিরোধীদলীয় নেতা

প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন কর্মসূচিকে স্বাগত  জানিয়েছেন বিরোধীদলীয়...

ইরান বিশ্বকাপ থেকে সরে যাওয়ার কোনো নোটিশ পাঠায়নি: এএফসি

আগামী জুনে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া...

হরমুজ প্রণালি খুলতে সহায়তা না করলে ন্যাটোর ভবিষ্যৎ ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মিত্ররা যদি হরমুজ প্রণালি খুলে দিতে সহায়তা না...