ঢাবির জহুরুল হক হল থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার

Date:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শৌচাগার থেকে তিনটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে এগুলো পাওয়া যায়।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন বলেন, ‘বস্তুগুলো আসলে কী, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে যায়।’ তিনি জানান, রাত আড়াইটার দিকে তারা ঘটনাস্থলে পৌঁছান।

হলের আবাসিক শিক্ষার্থীরা জানান, হলের একটি শৌচাগারে বস্তুগুলো দেখতে পাওয়া যায়। পরে বিষয়টি হল প্রশাসন ও পুলিশকে জানানো হয়।

প্রাধ্যক্ষ অধ্যাপক ফারুক শাহ দ্য ডেইলি স্টারকে জানান, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা এসে বস্তুগুলো নিয়ে গেছে।

Popular

More like this
Related

খালিদুজ্জামানকে বিএমডিসির নোটিশ উদ্দেশ্যপ্রণোদিত: এনডিএফ

ঢাকা-১৭ আসনে জামায়াতের প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামানকে কারণ...

যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আজাদের আত্মসমর্পণ

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম...

প্রবাসীরা আজ বিকেল ৫টা থেকে অ্যাপের মাধ্যমে ভোট দিতে পারবেন

'পোস্টাল ভোট বিডি' অ্যাপের মাধ্যমে আজ বুধবার বিকেল ৫টা...

বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত

বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশন ও অন্যান্য মিশনে দায়িত্বরত কূটনীতিক...