ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লায় পৃথক দুর্ঘটনায় নিহত ৬

Date:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। জেলার দাউদকান্দি, বুড়িচং (নিমসার), চান্দিনা ও চৌদ্দগ্রাম এলাকায় আজ বুধবার ভোররাত থেকে সকালের মধ্যে এসব দুর্ঘটনা ঘটে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার মজুমদার জানান, আজ ভোরে দাউদকান্দি উপজেলায় অজ্ঞাত দ্রুতগতির যানবাহন একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। 

নিহতরা হলেন—উপজেলার সরকারপুর গ্রামের মৃত লতু মিয়ার ছেলে বারেক (৪২) ও নুর ইসলামের ছেলে মোস্তফা (৪০)। তারা দুজনই পেশায় অটোরিকশা চালক ছিলেন। 

এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪ জন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সকাল সাড়ে ৯টার দিকে চান্দিনায় রাস্তা পার হওয়ার সময় লরিচাপায় ইবনে তাইম নামের নবম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। সে চান্দিনা পৌরসভার রাড়িরচর এলাকার বাবুল মিয়ার ছেলে ও বড় গোবিন্দপুর আলী মিয়া ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কোচিং শেষে বাড়ি ফেরার পথে চট্টগ্রামগামী একটি লরি তাকে চাপা দেয়। মুমূর্ষু অবস্থায় তাকে ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়রা ঘাতক লরিটি আটক করেছে।

মহাসড়কের বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় একটি কাভার্ডভ্যানের পেছনে একটি ট্রাক সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত হন আরও একজন। ময়নামতি হাইওয়ে পুলিশের ওসি মো. আব্দুল মোমিন বিষিয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন—নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মোহাম্মদ জহিরুল ইসলাম মইন ও মেহেরপুর জেলার কেশবপুর গ্রামের মো. সোহেল রানা (৩৫)।

এদিকে সকালে চৌদ্দগ্রাম বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় হাজেরা বেগম (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। তিনি চৌদ্দগ্রামের রামচন্দ্রপুর এলাকার মইদর আলীর স্ত্রী। মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহাবুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

 

Popular

More like this
Related

‘বনলতা এক্সপ্রেস নিয়ে এত উচ্ছ্বাস-আনন্দ খুব ভালো লাগছে’

বাংলাদেশের কিংবদন্তী লেখক হুমায়ুন আহমেদের উপন্যাসের গল্প নিয়ে নির্মিত...

ক্রিমিয়ায় রুশ সামরিক বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৩০

ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপের আকাশে রাশিয়ার সামরিক বাহিনীর একটি এএন-২৬...

জুন পর্যন্ত ইতালির দায়িত্বেই থাকছেন বুফন-গাত্তুসো

টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের টিকিট পেতে ব্যর্থ হয়েছে ইতালি।...

হামের জরুরি টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে রোববার: স্বাস্থ্যমন্ত্রী

দেশে হামের সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় আগামী রোববার...