ঢাকা-আরিচা মহাসড়কে ৪ কিলোমিটার যানজট

Date:

ঢাকা-আরিচা মহাসড়কের উত্তরবঙ্গমুখী লেনে ৪ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছে ঈদে ঘরমুখো মানুষ।

আজ বুধবার বিকেল ৪টার পর থেকে মহাসড়কটিতে যানবাহনের চাপ বাড়তে থাকে। 

বিকেল সাড়ে ৫টার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেইট থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। 

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহজাহান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘স্মৃতিসৌধ থেকে জাহাঙ্গীরনগর পর্যন্ত যানবাহন ধীরগতিতে চলছে। দেখে মনে হতে পারে যানজট। কিন্তু এমনটা না। যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।’

অন্যদিকে, নবীনগর-চন্দ্রা মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও কোথাও ধীরগতি নেই বলে জানান তিনি।

আজ সকাল থেকেই ঢাকা-আরিচা মহাসড়ক ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের বিভিন্ন বাসস্ট্যান্ডে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে।

ওসি শাহজাহান বলেন, ‘এ সময়টা যাত্রীদের চাপ বেশি থাকে। তাই অনেকে ট্রাক-পিকআপ ভ্যানেও ঈদযাত্রা করছে। ঝুঁকিপূ্র্ণ হলেও মানবিক দিক চিন্তা করে ছেড়ে দিতে বাধ্য হচ্ছি।’

Popular

More like this
Related

বুমরাহ’র বেতন কমছে ২ কোটি রুপি, ক্ষতিপূরণের কথা ভাবছে বিসিসিআই

বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিতে বড় ধরনের রদবদল আসায় বার্ষিক বেতন...

বসন্তের ছুটিতে শিক্ষার্থীদের ‘প্রেম করার’ উৎসাহ দিলো চীনা বিশ্ববিদ্যালয়

চীনের একটি বিশ্ববিদ্যালয় বসন্তকালীন ছুটিতে শিক্ষার্থীদের ‘ফুল উপভোগ করো,...

ইরানের গোয়েন্দা প্রধানকে হত্যার দাবি ইসরায়েলের

ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানির পর এবার গোয়েন্দা প্রধান...

ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলা, জ্বালানি তেলের দাম বাড়ল ৫ শতাংশ

ইরানে পারস্য অঞ্চলের অন্যতম প্রধান গ্যাসক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের...