ঢাকায় বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করল পররাষ্ট্র মন্ত্রণালয়

Date:

নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ে ঢাকায় বিদেশি কূটনীতিকদের আশ্বস্ত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম কূটনীতিকদের এ বিষয়ে ব্রিফিং করেন।

এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটের প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ঢাকায় অবস্থিত বিদেশি দূতাবাসগুলোকে অবহিত করতে কূটনীতিকদের জন্য এ ব্রিফিং আয়োজন করা হয়েছে।

ব্রিফিংয়ে বিদেশি কূটনীতিকদের জানানো হয়েছে, নির্বাচন কমিশন বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানাবে।

সচিব আসাদ আলম সিয়াম কূটনীতিকদের জানান, সশস্ত্র বাহিনীসহ দেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলো আইনশৃঙ্খলা রক্ষায় সক্রিয় আছে।

এছাড়া, দূতাবাসগুলোকে তাদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করা হয়েছে।

ঢাকায় অবস্থিত দূতাবাসগুলোর প্রায় ৪০ কূটনীতিক এ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।

Popular

More like this
Related

স্যার ফজলে হাসান আবেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

বিশ্বের অন্যতম শীর্ষ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার...

সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল: ভারতকে হারিয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের

নেপালে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের দাপট ধরে রাখল...

হাদির জানাজা শেষে শাহবাগে জমায়েত, হত্যাকারীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা শরিফ...

নারী ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিতে বিসিবির নিষ্ক্রিয়তা কেন বেআইনি নয়: হাইকোর্ট

দেশের নারী ক্রিকেটারদের জন্য নিরাপদ, হয়রানিমুক্ত ও জেন্ডার-সংবেদনশীল ক্রীড়া...