ডেঙ্গু: ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১১৯৫

Date:

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত এক হাজার ১৯৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। 

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয়জনের মধ্যে দুজন ঢাকা উত্তর সিটি করপোরেশনে, দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ও দুজন বরিশাল বিভাগের। আর আক্রান্ত ব্যক্তিদের বরিশাল বিভাগে ১৫৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৩২ জন, ঢাকা বিভাগে ২৭৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২২০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১৫ জন, খুলনা বিভাগে ১১৪ জন, ময়মনসিংহ বিভাগে ৫৯ জন, রাজশাহী বিভাগে ১১৩ জন ও সিলেট বিভাগে ৯জন রয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৩১৩ জন, যাদের মধ্যে ১৬৫ জন পুরুষ ও ১৪৮ জন নারী।

এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৭৮ হাজার ৫৪৩ জন, যার মধ্যে ৪৮ হাজার ৯৫৮ জন পুরুষ ও ২৯ হাজার ৫৮৫ জন নারী।
 

Popular

More like this
Related

মুশফিকের পেশাদারিত্বের প্রশংসা আইরিশ কোচের

আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট অনেকটা পরিণত হয়েছে মুশফিকুর রহিমের...

বিএনপির ২ পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় অসুস্থ হয়ে একজনের মৃত্যু

ময়মনসিংহের গৌরীপুরে বিএনপির সভায় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া...

গ্রাম ও পরিবারকেন্দ্রিক গল্পে প্রযোজকদের আগ্রহ নেই: সালাহউদ্দিন লাভলু

সময়, কনটেন্ট ও দর্শকের রুচির পরিবর্তনের কারণে নতুন সিনেমা...

ভয়ভীতি-সহিংসতায় মানুষকে ভোট দিতে বাধ্য করছে মিয়ানমারের জান্তা: জাতিসংঘ

জাতিসংঘ দাবি করেছে, মিয়ানমারের ক্ষমতাসীন সামরিক জান্তা আসন্ন জাতীয়...