ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১১৩৯

Date:

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত এক হাজার ১৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। 

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে একজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের, দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এবং দুজন ময়মনসিংহ বিভাগের।

আর আক্রান্ত ব্যক্তিদের বরিশাল বিভাগে ১৮১ জন, চট্টগ্রাম বিভাগে ১৪১ জন, ঢাকা বিভাগে ২৪৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৮২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১৮ জন, খুলনা বিভাগে ১১৯ জন, ময়মনসিংহ বিভাগে ৯৬ জন, রাজশাহী বিভাগে ৪৬ জন, রংপুর বিভাগে নয়জন ও সিলেট বিভাগে একজন রয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৩৩৬ জন, যাদের মধ্যে ১৭৭ জন পুরুষ ও ১৫৯ জন নারী।

এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ৯৯৭ জন, যার মধ্যে ৫৩ হাজার সাতজন পুরুষ ও ৩১ হাজার ৯৯০ জন নারী।

Popular

More like this
Related

মিঠামইনে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে হামলা

কিশোরগঞ্জের মিঠামইনে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বাড়িতে হামলা...

ইরান: পারস্য সাম্রাজ্যের গর্বিত উত্তরাধিকার

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অপ্রত্যাশিত হামলার কয়েকদিন পর ইরানের সর্বোচ্চ...

সুখবর পেল চেলসি, অবশেষে ফিরছেন পালমার

সুখবর পেয়েছে ছন্দে থাকা চেলসি। চোটের কারণে দুই মাসেরও...

রাজধানীতে বিদেশি পিস্তল-গুলি-মাদকসহ গ্রেপ্তার ৩

রাজধানীতে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ...