ডেইলি স্টার-প্রথম আলোতে হামলায় সরকারের একটি অংশের সংশ্লিষ্টতা রয়েছে: নাহিদ

Date:

দ্য ডেইলি স্টার ও প্রথম আলোতে হামলার ঘটনায় সরকারের একটি অংশের সংশ্লিষ্টতা রয়েছে বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সেই সঙ্গে সমাজকে দীর্ঘদিন ধরেই এমন ঘটনা মেনে নেওয়ার জন্য প্রস্তুত করা হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।

আজ সোমবার সকালে রাজধানীর একটি হোটেলে ‘মব ভায়োলেন্সের কবলে বাংলাদেশ’ শীর্ষক এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘এটির পেছনে রাজনৈতিক মদদও ছিল। এই তিনটি ঘটনা যদি একসঙ্গে না ঘটত, তাহলে সেদিন রাতে এতটা দুঃসাহসী হামলা সম্ভব হতো না। সেখানে হাজার হাজার মানুষ যায়নি। পুরো ঘটনাটিই ছিল পরিকল্পিত।’

‘ফ্যাসিবাদী শক্তি জুলাই অভ্যুত্থানকে ছোট করতে “মব ভায়োলেন্স” বা “মবোক্রেসি” শব্দগুলো ব্যবহার করত বলে আগে আমি এর সঙ্গে একমত ছিলাম না। কিন্তু বর্তমানে যা ঘটছে, তাকে মব ভায়োলেন্স বলা যায় না; এটি সম্পূর্ণভাবে পরিকল্পিত অপরাধ। এর উদ্দেশ্য দেশের রাজনীতি ও নির্বাচন ব্যবস্থাকে অস্থিতিশীল করা।’

তিনি অভিযোগ করেন, শরিফ ওসমান হাদির মৃত্যুকে ঢাল হিসেবে ব্যবহার করে একটি গোষ্ঠী প্রথম আলো, দ্য ডেইলি স্টার ও বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ওপর হামলা চালিয়েছে।

নাহিদ বলেন, ‘আরও দুর্ভাগ্যজনক বিষয় হলো, যারা এই ঘটনা ঘটিয়েছে—তারা জুলাই গণঅভ্যুত্থানের স্লোগান ও হাদির নাম ব্যবহার করে প্রথম আলো, দ্য ডেইলি স্টারসহ অন্যান্য সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলাকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে। জুলাই গণঅভ্যুত্থানের নামে মিডিয়ার ওপর আক্রমণ বা প্রতিষ্ঠান ভাঙচুর কোনোভাবেই বরদাস্ত করা হবে না। যারা এর পক্ষে সম্মতি তৈরি করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে হবে।’

এনসিপির এই নেতা জানান, শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর আসতে পারে—এটি তারা সবাই জানতেন। তবে এরপর বাংলাদেশে পরিস্থিতিকে প্রভাবিত করার জন্য একটি ষড়যন্ত্র আগেই প্রস্তুত করা হয়েছিল। হামলার রাতে তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তুলতে না পারায় নিজের অসহায়ত্বের কথাও জানান নাহিদ। বলেন, ‘এক্ষেত্রে সবাই কোনো না কোনোভাবে দায় বহন করেন, বিশেষ করে যারা জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিলেন। আমাদের নিশ্চিত করতে হবে—কোনোভাবেই যেন এ ধরনের সহিংসতার সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের নাম যুক্ত না হয়।’

হামলার সুষ্ঠু তদন্ত ও জবাবদিহির আহ্বান জানিয়ে নাহিদ বলেন, ‘কারা এই ঘটনাগুলো ঘটিয়েছে, তা খুবই স্পষ্ট। তারা সেখানে গিয়ে অপরাধ করেছে। সরকারকে অবশ্যই একটি নিরপেক্ষ তদন্ত পরিচালনা করতে হবে এবং দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে। প্রকাশ্য দিবালোকে যারা হাদিকে গুলি করেছে—তাদেরও জবাবদিহির আওতায় আনতে হবে।’

Popular

More like this
Related

দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে আমার পরিকল্পনা আছে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষের জন্য,...

বিএনপিকে সমর্থন জানিয়ে এনসিপি ছাড়লেন কেন্দ্রীয় নেতা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে ন্যাশনাল সিটিজেন...

বড়দিনে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব 'বড়দিন' উপলক্ষে দেশের...

মায়ের সঙ্গে দেখা করতে এভারকেয়ারে তারেক রহমান

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে এভারকেয়ার হাসপাতালে...