ট্রাইব্যুনালে বিজিবির ২ সাবেক কর্মকর্তা

Date:

জুলাই আন্দোলনে রামপুরায় ২৮ জন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় আজ সোমবার বিজিবির সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদোয়ানুল ইসলামসহ দুজনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

আজ সকাল পৌনে ১০টার দিকে, রেদোয়ানুল ও বিজিবির সাবেক কর্মকর্তা মেজর মো. রাফাত-বিন-আলমকে কড়া নিরাপত্তার মধ্যে ঢাকা ক্যান্টনমেন্ট সাব-জেল থেকে বাংলাদেশ জেল-প্রিজন ভ্যান লেখা একটি শীতাতপ নিয়ন্ত্রিত সবুজ প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে আনা হয়।

এই মামলার মোট আসামি চারজন। বাকি দুই আসামি হলেন, পুলিশের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম ও সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান। তারা এখনো পলাতক।

সামরিক হেফাজতে থাকা রেদোয়ান এবং রাফাতকে এর আগে ২২ অক্টোবর ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Popular

More like this
Related

কড়াইল বস্তিতে আগুন

রাজধানীর মহাখালী এলাকায় কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস...

ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব শুরু আসিফ নজরুলের

যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর...

শাহবাগে বিক্ষোভরত বিসিএস পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে রাজধানীর শাহবাগে বিক্ষোভরত...

চীনে তেল রপ্তানি কমাতে ইরানের ওপর চাপ বাড়াবে যুক্তরাষ্ট্র

চীনে তেল রপ্তানি কমাতে ইরানের ওপর বাড়ানোর বিষয়ে একমত...