ট্যাংকের ভেতর গোলা বিস্ফোরণে ৩ জাপানি সেনা নিহত

Date:

জাপানে সামরিক প্রশিক্ষণের সময় একটি ট্যাংকের গোলা বিস্ফোরিত হয়ে তিন সেনা নিহত হয়েছেন। 

আজ মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

জাপানের দক্ষিণ-পশ্চিমের কিইউশু দ্বীপের ওইতা প্রিফ্যাকচারে এই অস্বাভাবিক দুর্ঘটনা ঘটে। সেখানে জাপানের সেলফ-ডিফেন্স ফোর্স (এসডিএফ)-এর সামরিক প্রশিক্ষণ চলছিল। 

প্রধানমন্ত্রী তাকাইচি বলেন, ‘ট্যাংকের ভেতর গোলা বিস্ফোরিত হয়ে তিন ক্রু নিহত ও অপর একজন আহত হন।’

‘যা ঘটেছে, তা সত্যিই দুর্ভাগ্যজনক’, যোগ করেন প্রধানমন্ত্রী তাকাইচি। তিনি হতাহতদের পরিবারের উদ্দেশে সমবেদনা জানান। 

দুর্ঘটনা নিয়ে তদন্ত চলছে বলেও জানান তাকাইচি। 

জাপান টাইমসের প্রতিবেদনে বলা হয়, জিএসডিএফ ইউনিটের সেনারা টাইপ ১০ ট্যাংক ব্যবহার করে নিশানায় লক্ষ্যভেদের প্রশিক্ষণে অংশ নিচ্ছিলেন। 

এ সময় ট্যাংকের ভেতর রাখা একটি গোলা বিস্ফোরিত হয়। জিএসডিএফের মুখপাত্র জানান, এতে তিনজন নিহত ও একজন আহত হন। 

জাপানের স্থল বাহিনীর সবচেয়ে আধুনিক ট্যাংক এটি।

স্থানীয় সময় সকাল ৮টা ৪০ এর দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। জাপানের গণমাধ্যমে জানানো হয়, জিএসডিএফের এক নারী সদস্যকে চিকিৎসার জন্য মেডিকেল হেলিকপ্টারে করে হাসপাতালে পাঠানো হয়েছে। 

ওই সামরিক ঘাঁটিতে জাপানের এসডিএফের পাশাপাশি মার্কিন সেনাবাহিনীও মহড়ায় অংশ নিয়ে থাকে।

 

Popular

More like this
Related

স্বাস্থ্য নিয়ে ভক্তদের উদ্বেগ, রহস্যময় পোস্ট সালমান খানের

বলিউড সুপারস্টার সালমান খানকে নিয়ে সম্প্রতি ভক্তদের মধ্যে দেখা...

জার্মানি, ব্রাজিলের রেকর্ডে নাম লেখালো ফ্রান্স

নিজেদের ফুটবল ইতিহাসের সেরা সময় পার করছে ফ্রান্স। গত...

অবরোধে অনড় ট্রাম্প, হুমকির মুখে সমঝোতা করবে না ইরান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধ অবসানে তেহরান একটি...

বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় পৌঁছেছেন। নির্বাচনী নানা প্রতিশ্রুতি বাস্তবায়নে...