টেস্ট দলে ফেরার লড়াই পোপের

Date:

অ্যাশেজের হতাশা পেছনে ফেলে নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন অলি পোপ। ইংল্যান্ড টেস্ট দলে বাদ পড়লেও আত্মবিশ্বাস হারাননি এই ব্যাটার, বরং আরও শক্তিশালী হয়ে ফেরার প্রত্যয়ই ঝরে পড়ছে তার কথায়।

অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজে ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ ছিলেন পোপ। ছয় ইনিংসে মাত্র ১২৫ রান করায় ৪-১ ব্যবধানে হারের পর দল থেকে বাদ পড়েন তিনি। শেষ দুই টেস্টে তার জায়গায় তিন নম্বরে সুযোগ পান জ্যাকব বেথেল।

তবে নিজের বাদ পড়াকে অস্বীকার করেননি পোপ। বরং সেটিকে ‘সঠিক সিদ্ধান্ত’ বলেই মেনে নিয়েছেন ২৮ বছর বয়সী এই ক্রিকেটার, ‘আমি বুঝতে পেরেছিলাম পরিস্থিতিটা কী। বাদ পড়া কঠিন, কিন্তু তখন সেটাই ঠিক সিদ্ধান্ত ছিল।’

২০১৮ সালে টেস্ট অভিষেকের পর থেকে ৬৪টি ম্যাচ খেলা পোপ জানিয়েছেন, কোচ ব্রেন্ডন ম্যাককালাম এবং ক্রিকেট ডিরেক্টর রব কি’র সঙ্গে তার খোলামেলা আলোচনা হয়েছে।

‘তারা শুধু বলেছে, ফিরে যাও, প্রচুর রান করো। যদি দলে না থাকি, তাহলে দেশের সেরা ব্যাটার হওয়ার চেষ্টা করি,’ যোগ করেন তিনি।

তবে দলে ফেরার পথ মোটেও সহজ নয়। তার বদলি হিসেবে সুযোগ পাওয়া বেটহেল ইতোমধ্যেই নিজের জায়গা পাকা করার ইঙ্গিত দিয়েছেন। সিডনি টেস্টে ক্যারিয়ারের প্রথম ফার্স্ট-ক্লাস সেঞ্চুরি করার পর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালেও ভারতের বিপক্ষে ১০৫ রান করেছেন তিনি।

এরই মধ্যে টেস্ট দলের সহ-অধিনায়কের দায়িত্বও হারিয়েছেন পোপ, যা এখন গেছে হ্যারি ব্রুকের হাতে। ফলে ২০২২ সালের পর প্রথমবারের মতো কাউন্টি চ্যাম্পিয়নশিপ শুরু করতে যাচ্ছেন তিনি জাতীয় দলের বাইরে থেকে।

তবু আশা ছাড়ছেন না পোপ, ‘আমি এখনও বিশ্বাস করি, তিন নম্বরে আরও ভালো ব্যাটার হতে পারি। সারে’র হয়ে কয়েকটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি। এখন লক্ষ্য একটাই, নিজের খেলাকে আরও উন্নত করা, যাতে সুযোগ এলে আমি প্রস্তুত থাকি।’

 

Popular

More like this
Related

আল আকসা বন্ধ রেখেছে ইসরায়েল, নামাজে বাধা

পবিত্র রমজান মাসেও পূর্ব জেরুজালেমে আল-আকসা মসজিদ ঘিরে ইসরায়েলি...

অসম্ভবকে সম্ভব করার গল্প: আন্ডারডগদের রূপকথা যখন ইতিহাস বদলায়

বিশ্বকাপ মানেই কি কেবল বড় দল আর তারকা ফুটবলারদের...

চাপ বাড়লেও যানজট নেই টাঙ্গাইলে, গণপরিবহন সংকটে ভোগান্তি

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে উত্তরবঙ্গের প্রবেশদ্বার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের...

ঈদের ছুটিতে চা-বাগানের হাতছানি

ঈদের টানা ছুটিতে পর্যটকদের ঢল নামার অপেক্ষায় সিলেটের সবুজে...