টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

Date:

কক্সবাজারের টেকনাফে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ১০ হাজার ইয়াবাসহ তিন মাদক চোরাকারবারিকে আটক করেছে কোস্টগার্ড।

আজ শুক্রবার সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেল ৩টার দিকে টেকনাফের নাইটংপাড়া ঘাট এলাকায় নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করেন কোস্টাগার্ড সদস্যরা। এসময় একটি সন্দেহজনক ডিঙি নৌকায় তল্লাশি চালিয়ে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয় এবং তিন মাদক চোরাকারবারিকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত মাদকও টেকনাফ থানায় জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

Popular

More like this
Related

নওগাঁয় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭ ডিগ্রি সেলসিয়াস

উত্তরের জেলা নওগাঁয় ৬ এর ঘরে নেমেছে তাপমাত্রা। আজ...

উত্তরাঞ্চলের ৯ জেলায় যাবেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের উত্তরাঞ্চলের নয়টি জেলা...

যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড: কী, কেন এবং কারা প্রভাবিত হবেন?

যুক্তরাষ্ট্রের ভিসা বন্ডের তালিকায় বাংলাদেশসহ ৩৮ দেশকে যুক্ত করেছে...

নির্বাচনে অনিয়ম রোধে ভিজিল্যান্স টিম-মনিটরিং সেল গঠনের নির্দেশ ইসির

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কঠোরভাবে আচরণবিধি প্রতিপালন ও...