টেকনাফে জমি নিয়ে বিরোধে ছেলেদের মারধরে বৃদ্ধ বাবার মৃত্যুর অভিযোগ

Date:

কক্সবাজারের টেকনাফে জমি-সংক্রান্ত বিরোধের জেরে দুই ছেলের মারধরে ৭০ বছর বয়সী বাবার মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নিহত কালা মিয়া উপজেলার সাবরাং ইউনিয়নের নয়া পাড়া এলাকার বাসিন্দা ছিলেন।

মারধরের পর গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে টেকনাফ হাসপাতালে নেওয়ার সময় তিনি মারা যান।

তার দুই ছেলে শাকের আলম ও মনির আলমের বিরুদ্ধে মারধরের অভিযোগ আনা হয়েছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘জমি-সংক্রান্ত বিরোধের জেরে দুই ছেলে তাদের বাবাকে মারধর করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আবুল ফয়েজ ডেইলি স্টারকে বলেন, ‘ছেলেরা প্রায়ই বাড়িতে গিয়ে তাদের বাবার সঙ্গে মায়ের জমির ভাগ নিয়ে ঝগড়া করত। আমি আগে দুই ছেলেকে ফোন করে বোঝানোর চেষ্টা করেছিলাম।’

‘তবে, আমি শুনেছি যে তারা গত দুই দিন ধরে তাদের বাবাকে বিভিন্ন জায়গায় লুকিয়ে রেখেছিল। পরে তাকে অচেতন অবস্থায় তাকে পাওয়া যায়,’ বলেন তিনি।

 

 

 

 

Popular

More like this
Related

মিরপুরের উইকেটে এবার পেসারদের সুবিধা দেখছেন শাহীন

প্রশ্নকর্তাকে থামিয়ে দিয়ে শাহীন শাহ আফ্রিদি বললেন, ‘এটা হবে...

ইরানে ঝরছে ‘কালো বৃষ্টি’, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা

ইরানের তেল স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিমান হামলায় সৃষ্ট ‘কালো বৃষ্টি’...

হামলার আশঙ্কায় আমিরাতে তেল শোধনাগার বন্ধ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে ড্রোন হামলার আশঙ্কায় সংযুক্ত আরব...

সংবিধান মেনেই আমরা এ পর্যন্ত এসেছি: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন,...