গ্রুপ পর্বের শেষ দুদিনের খেলা বাকি থাকতেই টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের লাইনআপ চূড়ান্ত হয়ে গেছে। সাত দল চূড়ান্ত হয়ে গিয়েছিলো মঙ্গলবার। বুধবার শেষ দল হিসেবে নামিবিয়াকে উড়িয়ে সুপার এইট নিশ্চিত করে পাকিস্তান।
যোগ্যতা অর্জনকারী আটটি দলকে চারটি করে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে—যার একটি ভারতে এবং অন্যটি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে।
সুপার এইটে গ্রুপ পর্বের কোনো পয়েন্ট বহন করা হবে না, তাই প্রতিটি দলই শূন্য থেকে শুরু করবে। প্রতিটি ম্যাচে জয়ী দল পাবে দুই পয়েন্ট।
যদি প্রতিকূল আবহাওয়ার কারণে কোনো ম্যাচে কমপক্ষে পাঁচ ওভার করে খেলা সম্ভব না হয়, তবে সেই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হবে এবং উভয় দল এক পয়েন্ট করে পাবে।
যেকোনো ম্যাচ টাই হলে সুপার ওভার খেলা হবে। যদি সুপার ওভারও টাই হয়, তবে বিজয়ী নির্ধারিত না হওয়া পর্যন্ত পরবর্তী সুপার ওভারগুলো চলতে থাকবে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল ৪ ও ৫ মার্চের সেমিফাইনালে খেলার সুযোগ পাবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে ৮ মার্চ।
ভারত
দক্ষিণ আফ্রিকা
ওয়েস্ট ইন্ডিজ
জিম্বাবুয়ে
ইংল্যান্ড
নিউজিল্যান্ড
পাকিস্তান
শ্রীলঙ্কা
তারিখ
ম্যাচ
সময়
ভেন্যু
২১ ফেব্রুয়ারি
নিউজিল্যান্ড বনাম পাকিস্তান
সন্ধ্যা সাড়ে ৭টা
কলম্বো
২২ ফেব্রুয়ারি
ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা
বিকেল সাড়ে ৩টা
ক্যান্ডি
২২ ফেব্রুয়ারি
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা
সন্ধ্যা সাড়ে ৭টা
আহমেদাবাদ
২৩ ফেব্রুয়ারি
জিম্বাবুয়ে বনাম ওয়েস্ট ইন্ডিজ
সন্ধ্যা সাড়ে ৭টা
মুম্বাই
২৪ ফেব্রুয়ারি
ইংল্যান্ড বনাম পাকিস্তান
সন্ধ্যা সাড়ে ৭টা
ক্যান্ডি
২৫ ফেব্রুয়ারি
নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা
সন্ধ্যা সাড়ে ৭টা
কলম্বো
২৬ ফেব্রুয়ারি
ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা
বিকেল সাড়ে ৩টা
আহমেদাবাদ
২৬ ফেব্রুয়ারি
ভারত বনাম জিম্বাবুয়ে
সন্ধ্যা সাড়ে ৭টা
চেন্নাই
২৭ ফেব্রুয়ারি
ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড
সন্ধ্যা সাড়ে ৭টা
কলম্বো
২৮ ফেব্রুয়ারি
শ্রীলঙ্কা বনাম পাকিস্তান
সন্ধ্যা সাড়ে ৭টা
ক্যান্ডি
১ মার্চ
জিম্বাবুয়ে বনাম দক্ষিণ আফ্রিকা
বিকেল সাড়ে ৩টা
দিল্লি
১ মার্চ
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ
সন্ধ্যা সাড়ে ৭টা
কলকাতা