টানা দ্বিতীয় জয়ে দারুণ ছন্দে বাংলাদেশ নারী কাবাডি দল

Date:

নারী কাবাডি বিশ্বকাপে নিজেদের দুর্দান্ত যাত্রা অব্যাহত রেখেছে স্বাগতিক বাংলাদেশ। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে মঙ্গলবার জার্মানিকে ৫৭-২৭ পয়েন্টে হারিয়ে টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় তুলে নেয় রূপালী আক্তারদের দল।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশ। রক্ষণভাগে দৃঢ়তার সঙ্গে রেইডে ধারাবাহিক সফলতায় মাত্র পাঁচ মিনিটেই লোনা আদায় করে নেয় স্বাগতিকরা। স্কোরবোর্ডে তখন ১০-০।

২০২৩ সালে কাবাডিতে পথচলা শুরু করা জার্মানি একসময় কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করে। ইউরোপীয় দল হওয়ায় শারীরিকভাবে শক্তিশালী হলেও টেকনিক ও পরিকল্পনায় পিছিয়ে থাকায় বাংলাদেশের সামনে টিকে থাকতে পারেনি দলটি।

দশম মিনিটে জার্মানরা দ্বিতীয়বার অলআউট হলে ব্যবধান দাঁড়ায় ২২-৫। প্রথমার্ধ শেষে বাংলাদেশ স্বাচ্ছন্দ্যেই এগিয়ে ছিল ২৮-৯ পয়েন্টে।

দ্বিতীয়ার্ধে কিছুটা গাছাড়া ভাব দেখা দিলেও রূপালী আক্তাররা ম্যাচের নিয়ন্ত্রণ ছাড়েননি। শেষ ছয় মিনিট বাকি থাকতে তৃতীয় লোনা আদায় করলে স্কোর হয় তখন ৪৩-২১। শেষদিকে আরও একবার অলআউট করে বাংলাদেশ জয়টি নিশ্চিত করে ৫৭-২৭ পয়েন্টে।

Popular

More like this
Related

ইউক্রেন আলোচনায় অগ্রগতি হলেও ‘জটিল সমস্যা’ অমীমাংসিত

ফ্লোরিডায় অনুষ্ঠিত বৈঠকে ইউক্রেন যুদ্ধ শেষ করার বিষয়ে অগ্রগতি...

বিসিবির নারী উইংয়ের নতুন চেয়ারম্যান রুবাবা

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মঙ্গলবার কার্যকরি কমিটির দায়িত্বগুলো পুনর্বিন্যাসের...

টাঙ্গাইলে নির্বাচন অফিসে হামলা-ভাঙচুর, কর্মকর্তাসহ আহত ৩

টাঙ্গাইলের গোপালপুরে নির্বাচন অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে...

পুরান ঢাকায় যার নামে গড়ে উঠে ‘জাভেদ মহল্লা’

ঢাকাই চলচ্চিত্রের সোনালি দিনের চিত্রনায়ক ইলিয়াস জাভেদ। শুধু অভিনয়েই...