টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ২

Date:

টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী বাস ও বালুভর্তি ট্রাকের সংঘর্ষে বাসের সুপারভাইজার ও হেলপার নিহত হয়েছেন।

আজ সোমবার সকাল ৬টায় টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ঘাটাইল উপজেলার হামিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পার্শ্ববর্তী গোপালপুর উপজেলার মনতলা গ্রামের লাল মামুদের ছেলে বাসের সুপারভাইজার আতিকুল ইসলাম (৪০) ও একই উপজেলার পাকুয়া গ্রামের মৃত আমজাদ হোসেন ছেলে বাসের হেলপার মজন মিয়া (৪৩) ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপালপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের  সংঘর্ষে হলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই বাসের হেলপার ও সুপারভাইজার বালুবাহী ট্রাকের নিচে চাপা পড়ে নিহত হয়।

পরে দুর্ঘটনায় উদ্ধারকাজে অংশ নেওয়ার সময় রশি ছিঁড়ে মাথায় আঘাত পেয়ে স্থানীয় বিদ্যুৎ নামে এক যুবক আহত হন। এ সময় যান চলাচল বন্ধ হলেও পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় যান চলাচল স্বাভাবিক হয়।

ঘাটাইল থানার ওসি মো. মোকছেদুর রহমান জানান, গোপালপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে বালুবোঝাই ট্রাকের  সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। পরে ঘাটাইল থানা পুলিশ ও কালিহাতী ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশ নেয়। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন। পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।

Popular

More like this
Related

আইনশৃঙ্খলা বাহিনীর ফেসবুক পেজে মনিটাইজেশন, মেটার নীতি লঙ্ঘনের অভিযোগ

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার নিজস্ব নীতিমালা অনুযায়ী, কোনো দেশের...

বিদেশ ভ্রমণে বার্ষিক ডলার কোটা বাড়িয়ে ১৮ হাজার ডলার

বাংলাদেশি নাগরিকদের জন্য বিদেশে ভ্রমণের ক্ষেত্রে বার্ষিক বৈদেশিক মুদ্রা...

স্বাস্থ্য নিয়ে ভক্তদের উদ্বেগ, রহস্যময় পোস্ট সালমান খানের

বলিউড সুপারস্টার সালমান খানকে নিয়ে সম্প্রতি ভক্তদের মধ্যে দেখা...

জার্মানি, ব্রাজিলের রেকর্ডে নাম লেখালো ফ্রান্স

নিজেদের ফুটবল ইতিহাসের সেরা সময় পার করছে ফ্রান্স। গত...