টস জিতে বোলিং বেছে নিল বাংলাদেশ 

Date:

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে টস ভাগ্য পক্ষে এসেছে বাংলাদেশের। অধিনায়ক লিটন দাস টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নিয়েছেন। শামীম হোসেনের জায়গায় আলোচনা তৈরি করে দলে আসা মাহিদুল ইসলাম অঙ্কন একাদশে জায়গা পাননি।  

বৃহস্পতিবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে ব্যাট করার জন্য বেশ ভালো উইকেটে তিন পেসার একাদশে রেখেছে স্বাগতিক দল। তাদের সঙ্গে আছেন দুজন বিশেষজ্ঞ স্পিনার। রান খরায় থাকলেও একাদশে জায়গা পেয়েছেন জাকের আলি অনিক। তাকে রাখতে গিয়ে বাইরে বসতে হচ্ছে নুরুল হাসান সোহানকে। মিডল অর্ডারে তার সঙ্গে আছেন তাওহিদ হৃদয়। এই সিরিজে মাহিদুল ইসলাম অঙ্কনকে বাজিয়ে দেখতে চেয়েছিলেন। তবে প্রথম দফায় সেই সুযোগ পাননি তিনি। 

আয়ারলায়ন্ড তাদের একাদশেও তিন পেসার খেলাচ্ছে। সেই সঙ্গে আছেন বাঁহাতি স্পিনার ম্যাথু হ্যামফ্রিস ও জর্জ ডকরেল। বল করতে পারেন গ্যারেথ ডেলানি। 

আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং, টিম হেক্টর, হ্যারি টেক্টর, লোরকান টাকার, কার্টিস ক্যাম্পের, জর্জ ডকরেল, গেরেথ ডেলানি, মার্ক অ্যাডাইর, ব্যারি ম্যাকার্থি, ম্যাথু হ্যামফ্রিস, জস লিটল। 

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান। 

Popular

More like this
Related

১৭ লাল কার্ড, টিয়ারগ্যাসে থামল সহিংসতা

বলিভিয়ায় এক কাপ ম্যাচের পর ফুটবল মাঠ পরিণত হল...

শ্রীপুরে গ্রামীণ ব্যাংকে ‘পেট্রলবোমা’ নিক্ষেপের অভিযোগ

গাজীপুরের শ্রীপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় 'পেট্রলবোমা' নিক্ষেপের অভিযোগ...

ইরানে নিহত নিরাপত্তা বাহিনীর সদস্যদের জানাজায় খামেনি সমর্থকদের বড় সমাবেশ

ইরানে চলমান বিক্ষোভে নিহত নিরাপত্তা বাহিনীর সদস্যদের জানাজায় রাজধানী...

বাংলাদেশ সফর স্থগিতের পর শ্রীলঙ্কাকে নিয়ে সিরিজ আয়োজন ভারতের

বাংলাদেশের নির্ধারিত নারী দলের ভারত সফর অনির্দিষ্টকালের জন্য স্থগিত...