টঙ্গীতে তুলার গুদামে আগুন

Date:

গাজীপুরের টঙ্গীতে একটি তুলার গুদামে আগুন লেগেছে। শনিবার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে টঙ্গী স্টেশন রোডের মিলগেট এলাকার ওই গুদামে এ আগুন লাগে।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মকর্তা ফায়ার ফাইটার আরিফুল ইসলাম বলেন, আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ চেষ্টা করছি। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থলে উপস্থিত আছেন।

স্থানীয়রা জানান, হঠাৎ করেই গুদাম থেকে ধোঁয়া ও আগুনের শিখা উঠতে দেখা যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

Popular

More like this
Related

অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত তারকাকে নিয়ে বাংলাদেশে আসছে ভারত

এশিয়ান কাপ ফুটবলে বাছাইপর্বে নিয়মরক্ষার ম্যাচ খেলতে বাংলাদেশ সফরের...

নির্বাচনের সপ্তাহে মোবাইল ব্যাংকিং লেনদেনের দৈনিক সীমা নামতে পারে ১০ হাজার টাকায়

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের...

পাঞ্জাবের দিলজিৎ দোসাঞ্জ যেভাবে বিশ্ব তারকা হয়ে উঠলেন

একটা সময় পাঞ্জাবি সিনেমা ছিল আঞ্চলিক গণ্ডির মধ্যে আটকে...

বিবিসির বিরুদ্ধে ৫ বিলিয়ন ডলারের মানহানি মামলা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২১ সালের ৬ জানুয়ারির বক্তব্য...