টঙ্গীতে জোড় ইজতেমায় ২ জনের মৃত্যু

Date:

গাজীপুরের টঙ্গীতে জোড় ইজতেমায় অংশ নিতে আসা দুইজনের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার ইজতেমা ময়দানে তাদের মৃত্যু হয়। দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন ইজতেমার আয়োজক তাবলিগের শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

মৃতরা হলেন—নোয়াখালী জেলার সদর থানার আন্ডার চরকাজীর তালুক গ্রামের সুলতার আহমাদের ছেলে মো. নুর আলম (৮০) ও জামালপুর জেলার সরিষাবাড়ির থানার বগাড়পাড় গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে চাঁন মিয়া (৬০)। 

হাবিবুল্লাহ রায়হান বলেন, বিশ্ব ইজতেমার পূর্বপ্রস্তুতি হিসেবে টঙ্গী ইজতেমা ময়দানে আজ থেকে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হয়েছে। আজ নুর আলম ঘুমন্ত অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন। আর চাঁন মিয়া স্ট্রোক করে মারা গেছেন। জুমার পর ইজতেমা ময়দানেই তাদের জানাজা সম্পন্ন হয়েছে। 

Popular

More like this
Related

আগারগাঁওয়ে টিনশেড বাসায় বিস্ফোরণে একই পরিবারের ৭ জন দগ্ধ

রাজধানীর আগারগাঁওয়ে টিনশেডের একটি বাসায় বিস্ফোরণে একই পরিবারের সাতজন...

বাংলাদেশের জন্য ভারতের মধ্যেই বিকল্প ভেন্যু ভাবছে আইসিসি!

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে...

এক বছরে অগ্নি-ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা বেড়ে তিন গুণ

দেশজুড়ে অগ্নিকাণ্ডের ঝুঁকিতে থাকা ভবনের সংখ্যা ভয়াবহভাবে বেড়েছে। মাত্র...

বোলারদের দাপটে রংপুরকে হারাল সিলেট

ম্যাচের নিয়ন্ত্রণটা শুরু থেকেই নিজেদের হাতে রেখেছিল সিলেট টাইটানস।...