জোড়া গোল করে পিছিয়ে থাকা দলকে জেতালেন মেসি

Date:

মেজর লিগ সকারের ফ্লোরিডা ডার্বিতে অরল্যান্ডো সিটির বিপক্ষে শুরুতে দুই গোলে পিছিয়ে পড়েছিলো ইন্টার মায়ামি। এরপর দলের ভীষণ প্রয়োজনে জ্বলে উঠেন সেরা তারকা লিওনেল মেসি। আর্জেন্টাইন ফরোয়ার্ড জোড়ে গোল করে দলের জয়ে রাখেন মূল ভূমিকা। 

স্থানীয় সময় রবিবার রাতে হওয়া এই ম্যাচে অরল্যান্ডো সিটিকে ৪-২ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। গত সপ্তাহে আসরের প্রথম ম্যাচে হারের পর এই জয়ে স্বস্তিতে ফিরল তারা।

খেলার শুরুতেই আক্রমণাত্মক ফুটবল খেলে ইন্টার মায়ামিকে চেপে ধরে অরল্যান্ডো সিটি। ১৮ মিনিটে ক্রোয়েশিয়ান উইঙ্গার মার্কো পাসালিচ গোল করে দলকে এগিয়ে দেন। মিডফিল্ডে মায়ামির ফুটবলাররা বল হারালে ইভান আঙ্গুলোর ক্রস থেকে নিচু শটে জালে বল পাঠান তিনি। এর ৬ মিনিট পরেই মায়ামির রক্ষণভাগকে বোকা বানিয়ে গ্রিফিন ডরসির পাস থেকে গোল করেন আর্জেন্টাইন স্ট্রাইকার মার্টিন ওজেদা।

২-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পর পাল্টা আক্রমণে ওঠে মায়ামি। প্রথমার্ধেই মেসি ও তাঁর আর্জেন্টাইন সতীর্থ রদ্রিগো ডি পল গোল করার চেষ্টা করেও ব্যর্থ হন। অরল্যান্ডোর গোলরক্ষক ম্যাক্সিম ক্রেপু দারুণভাবে তাঁদের আক্রমণগুলো রুখে দেন।

তবে বিরতির পর পাল্টে যায় ম্যাচের চিত্র। বদলি খেলোয়াড় মাতেও সিলভেত্তি ৪৯ মিনিটে ২৫ গজ দূর থেকে এক চোখধাঁধানো শটে গোল করে ব্যবধান কমান। এর আট মিনিট পর মেসি নিজের প্রথম গোলটি করেন। ডি-বক্সের ভেতর বল নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত এক শটে স্কোরলাইন ২-২ করেন তিনি।

ম্যাচের শেষ দিকে পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নেয় মায়ামি। ৮৫ মিনিটে মেসির সহায়তায় মায়ামিকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন তেলাস্কো সেগোভিয়া। আর নির্ধারিত সময়ের শেষ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে নিচু ফ্রি-কিক নিয়ে দলের চতুর্থ ও নিজের ব্যক্তিগত দ্বিতীয় গোলটি করেন মেসি। ৪-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।

 

Popular

More like this
Related

শ্রীপুরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।শুক্রবার...

সবাইকে সাহসী করে তুলেছিল যে ভাষণ

এই জাতির মুক্তি-সংগ্রামের অবিচ্ছেদ্য অংশ হওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর...

যুদ্ধ শেষ করতে কিছু দেশ মধ্যস্থতার চেষ্টা শুরু করেছে: ইরান প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান প্রথমবারের মতো বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ও...

নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে আহত ৩

নারায়ণগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ এলাকায় একটি বাড়িতে তিতাস গ্যাসের...