জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশের খসড়া হয়েছে: আসিফ নজরুল

Date:

জুলাইকে নিরাপদ রাখতে আইন মন্ত্রণালয় জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশের একটি খসড়া তৈরি করেছে বলে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানান।

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি শীর্ষক এ পোস্টে উপদেষ্টা বলেন, ‘জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত করেছিল। অবশ্যই তাদের দায়মুক্তির অধিকার রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানকালে ফ্যাসিস্ট শেখ হাসিনার খুনিদের বিরুদ্ধে তারা যে প্রতিরোধমূলক কার্যক্রম করেছিল, সেজন্য তাদের দায়মুক্তি দিয়ে আইন প্রণয়নের প্রয়োজনও রয়েছে।’

তিনি আরও বলেন, ‘এ ধরনের আইন প্রণয়ন সম্পূর্ণ বৈধ। আরব বসন্ত বা সমসাময়িককালে বিপ্লব (বা গণঅভ্যুত্থানে) জনধিক্কৃত সরকারগুলোর পতনের পর বিভিন্ন দেশে এ ধরনের দায়মুক্তির আইন হয়েছে।’

‘বাংলাদেশের সংবিধানের ৪৬ অনুচ্ছেদে দায়মুক্তির আইনের বৈধতা রয়েছে এবং ১৯৭৩ সালে মহান মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের জন্য দায়মুক্তি আইন হয়েছিল,’ যোগ করেন তিনি।

আইন উপদেষ্টা বলেন, ‘এসব নজির ও আইনের আলোকে আইন মন্ত্রণালয় দায়মুক্তি অধ্যাদেশের একটি খসড়া তৈরি করেছে। আগামী উপদেষ্টামণ্ডলির বৈঠকে তা অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।’

জুলাইকে নিরাপদ রাখা আমাদের পবিত্র দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।

Popular

More like this
Related

৩ জেলায় সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ৪, আহত ১৪

কুমিল্লা, চট্টগ্রাম ও দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় দুই স্কুলশিক্ষার্থীসহ চারজন...

মিঠিপুরে বিলুপ্তির পথে আখ মাড়াইয়ের এক ঐতিহ্য

একটা সময় শীত মানেই ছিল মৌলভীবাজারের মিঠিপুর গ্রামে আখ...

সর্বাধিক জাতীয় পতাকা নিয়ে প্যারাস্যুটিং করে বাংলাদেশের বিশ্ব রেকর্ড

বিজয় দিবসে সর্বাধিক জাতীয় পতাকা নিয়ে প্যারাস্যুটিং করে বিশ্ব...

রাঙ্গামাটিতে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে ঘণ্টার পর ঘণ্টা লাইনে

রাঙ্গামাটিতে গ্যাস সংকটে শহরের একমাত্র যাতায়াতের মাধ্যম সিএনজিচালিত অটোরিকশা...