জিগাতলা থেকে এনসিপি নেতার মরদেহ উদ্ধার

Date:

রাজধানীর হাজারীবাগ থানার জিগাতলা এলাকা থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকালে এই মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

মৃত জান্নাতারা রুমী এনসিপির ঢাকা মহানগর দক্ষিণ (ধানমন্ডি থানা) সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন।

এ বিষয়ে ‎হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘জিগাতলা পুরাতন কাঁচাবাজারের পাশে একটি হোস্টেল থেকে রুমীর মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।’

প্রাথমিকভাবে এ ঘটনাকে আত্মহত্যা মনে হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

Popular

More like this
Related

ওসমান হাদির জানাজা সম্পন্ন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা সম্পন্ন হয়েছে।...

বিশ্বকাপ ম্যাচের টিকিটের চেয়ে বেশি দামে পার্কিং বিক্রি করছে ফিফা

বিশ্বকাপের উত্তেজনা এতটাই উষ্ণ যে, শুধু ম্যাচের টিকিট নয়,...

নির্বাচন পেছানোর চেষ্টার বিষয়ে সতর্ক থাকার আহ্বান সালাহউদ্দিন আহমেদের

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকে কেন্দ্র করে...

ভারতের উদ্দেশে রওনা দিলেন শুটার রবিউল ও কোচ শারমিন

বাংলাদেশের শীর্ষ রাইফেল শুটার রবিউল ইসলাম এবং তার কোচ...