জামালপুরে থানার নির্মাণাধীন ভবনের ছাদধসে ৮ শ্রমিক আহত

Date:

জামালপুরের ইসলামপুর উপজেলায় নির্মাণাধীন থানা ভবনের ছাদের একটি অংশ ধসে পড়ে আট শ্রমিক আহত হয়েছেন।

আজ সোমবার বিকেলে ইসলামপুর থানায় নির্মাণকাজ চলাকালে এই দুর্ঘটনা ঘটে।

আহত শ্রমিকদের মধ্যে সাতজনের পরিচয় জানা গেছে। তারা হলেন—আমিনুল ইসলাম, শফিকুর রহমান, সাইফুল ইসলাম, বিপ্লব মিয়া, বিল্লাল হোসেন, লাল চান ও বাবুল মিয়া। তারা সবাই মেলান্দহ উপজেলার সাধুরপুর কান্দারপাড়া গ্রামের বাসিন্দা।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজীউর রহমান জানান, বিকেলে সদ্য ঢালাই করা ছাদের একটি অংশ হঠাৎ ধসে পড়ে। এতে সেখানে কর্মরত শ্রমিকরা আহত হন। পরবর্তীতে তাদের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে চারজনকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সবাই শঙ্কা মুক্ত।

নির্মাণকাজ তদারকির দায়িত্বে ছিলেন প্রকৌশলী ওসমান গণি। তিনি বলেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

তবে ঠিকাদারি প্রতিষ্ঠান এসএ এন্টারপ্রাইজের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Popular

More like this
Related

বিদ্যুৎ সরবরাহ বন্ধ, অন্ধকারে পুরো কিউবা

কিউবার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে।আজ সোমবার সিএনএন...

ঝড়-বৃষ্টিতে জয়পুরহাটের ৮২১ হেক্টর জমির আলু নষ্ট, ক্ষতির মুখে জামালপুরের ভুট্টা চাষি

উত্তরবঙ্গের জয়পুরহাট ও বগুড়া জেলায় গত চার দিনের বৃষ্টি...

নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে ২৫ বছরে ৩ বিলিয়ন ডলার সাশ্রয় সম্ভব বাংলাদেশের

বাংলাদেশ এক গিগাওয়াট সৌরবিদ্যুৎ সক্ষমতা উন্নয়নের মাধ্যমে ২৫ বছরে...

ক্ষতিকর ফেসবুক কনটেন্টে বাংলাদেশে মানবাধিকার ঝুঁকিতে: অ্যামনেস্টি

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, ফেসবুকে ক্ষতিকর কনটেন্ট...