জামায়াত আমিরের মহিলা সমাবেশ, পথসভা, গণসংযোগ আজ

Date:

দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আট জেলা সফর শেষে আজ বুধবার সারা দিন জামায়াত আমির শফিকুর রহমান তার নিজের নির্বাচনী এলাকা ঢাকা-১৫ আসনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে এ কথা জানানো হয়েছে।

প্রচার বিভাগের তথ্য অনুসারে, আজ সকাল সাড়ে ১১টায় উত্তর কাফরুল হাইস্কুলে গণসংযোগ করবেন জামায়াত আমির। বিকেল সাড়ে ৪টায় মনিপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মহিলা সমাবেশে অংশ নেবেন। মাগরিবের পর মিরপুর ১৩ নম্বরে হারম্যান মেইনার স্কুলের পেছনের এলাকা এবং এশার পর মিরপুর ১০ নম্বর ফলপট্টি এলাকায় গণসংযোগ করবেন।

এর আগে গত ২৬ জানুয়ারি নির্বাচনী প্রচারের অংশ হিসেবে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে সমাবেশ করেন জামায়াত আমির। গতকাল ২৭ জানুয়ারি যশোর, সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাটে যান তিনি।

বাগেরহাট থেকে ঢাকায় ফেরার পথে রাতে গোপালগঞ্জের মুকসুদপুর বাসস্ট্যান্ডে নির্বাচনী পথসভায় বক্তব্য দেন শফিকুর রহমান।

Popular

More like this
Related

ডিএনসিসি প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে...

জামায়াত আমিরের এক্স আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক: প্রশ্ন মাহদী আমিনের

জামায়াত আমিরের এক্স (টুইটার) হ্যান্ডেল থেকে নারীবিদ্বেষী পোস্টের প্রায়...

পাঁচতারা হোটেলে এক রাতের অতিথি সুবিধাবঞ্চিত শিশুরা

ঝলমলে আলো, পরিপাটি টেবিল আর অভিজাত পরিবেশ। চট্টগ্রামের রেডিসন...

ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের নিপীড়নে পশ্চিমাদের মৌনতার নিন্দা বাংলাদেশি নারী অধিকারকর্মীদের

ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দিদের যৌন অত্যাচার ও নিপীড়ন বিষয়ে...