জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক

Date:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট (সাবেক টুইটার) হ্যাকের ঘটনায় এক ব্যক্তিকে আটক করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে তাকে আটক করা হয়। ডিএমপির অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান শফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, আটক ব্যক্তির নাম মোহাম্মদ ছরোয়ারে আলম, তিনি বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার।

তিনি বলেন, ডিবির একটি দল মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করে। দলটি মতিঝিলে অভিযানে থাকায় তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। অভিযান শেষে আরও তথ্য জানানো হবে। 

Popular

More like this
Related

রাজা যায় রাজা আসে, মানুষের ভাগ্য কেন বদলায় না?

স্বাধীনতার ৫৫ বছর পরও সাধারণ মানুষের চাহিদাগুলো একই রয়ে...

উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ দু-এক দিনের মধ্যে: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এই সরকারের...

অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নিরাপদ বাংলাদেশ গড়তে চাই: তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অতীতে আপনাদের সমর্থনে বিএনপি...

প্রধান নির্বাচকের দায়িত্বে থাকতে অনিচ্ছুক লিপু

বর্তমান দুই বছরের চুক্তি শেষ হলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের...