জাবি শিক্ষার্থী শারমিন হত্যা মামলায় স্বামী কারাগারে

Date:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শারমিন জাহান হত্যাকাণ্ডের মামলায়  তার স্বামী ফাহিম আল হাসানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

আজ সোমবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়েশা সিদ্দিকা এ আদেশ দেন। 

আদালত সূত্র জানায়, রিমান্ড আবেদনসহ ফাহিমকে আদালতে উপস্থাপনের পর তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে পাঁচ দিনের রিমান্ড শুনানির জন্য আগামী ২৪ মার্চ দিন ধার্য করেন ম্যাজিস্ট্রেট। 

গতকাল রোববার সাভারের জাবি ক্যাম্পাসসংলগ্ন ইসলামনগর এলাকায় নিজের বাসা থেকে লোকপ্রশাসন বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী শারমিনের মরদেহ উদ্ধার করা হয়।

পরে এ ঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

গতকাল রাতেই সন্দেহভাজন হিসেবে ফাহিমকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার তথ্য জানান ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম। 

আজ সকালে ফাহিমকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে উপস্থাপন করা হয়। তিনি ঢাকা কলেজের শিক্ষার্থী।

এদিকে, শারমিন হত্যার প্রতিবাদে দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয় শহীদ মিনারের সামনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ পরিবার ব্যানারে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান শিক্ষার্থীরা। 
 

Popular

More like this
Related

ভোট দিয়েছেন বলেই চাঁদাবাজি-দুর্নীতির লাইসেন্স দেইনি: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেছেন,...

শেষ পর্যন্ত তোমাকে চাই…

১৯৯২ সালের কলকাতা, কিশোর-শ্যামল-হেমন্তের প্রয়াণের পর বাংলা গানে তখন...

এক বছরের স্থগিত ট্রান্সফার নিষেধাজ্ঞার সঙ্গে বড় অঙ্কের জরিমানা চেলসির

নিয়মভঙ্গের ঘটনায় ইংল্যান্ডের অন্যতম শীর্ষস্থানীয় ক্লাব চেলসিকে বড় অঙ্কের...

মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত আরও বিস্তৃত আকার নিলেও যুক্তরাজ্য ‘বৃহত্তর’...