জাপানে টানা ৩ সপ্তাহের ভারী তুষারপাতে মৃত ৪৬

Date:

টানা তিন সপ্তাহ ধরে জাপানে ভারী তুষারপাত চলছে। এখন পর্যন্ত এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারিয়েছেন ৪৬ জন। আহত হয়েছেন অপর ৫৫৮জন

আজ মঙ্গলবার জাপানের অগ্নিকাণ্ড ও দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এএফপি। 

জানুয়ারির শেষভাগে প্রবল তুষারপাত শুরু হয়, যা এখনো অব্যাহত আছে। 

দেশটির উত্তরাঞ্চলের বেশিরভাগ এলাকা বরফের নিচে চাপা পড়েছে। জাপান সাগরের উপকূলবর্তী এলাকাগুলো বিশেষভাবে প্রভাবিত হয়েছে। সার্বিক ভাবে ওই অঞ্চলের যোগাযোগব্যবস্থা ভেঙে পড়েছে। 

বাড়ির ছাদে জমে থাকা ভারী বরফ মাথার ওপর এসে পড়ায় অনেকে হতাহত হয়েছেন। আবার কেউ কেউ সেই বরফ পরিষ্কার করতে যেয়েও পা পিছলে পড়ে আহত হয়েছেন। 

পুলিশ ও স্থানীয় কর্মকর্তারা এ কথা জানান। 

উত্তরাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ শহর আওমোরি-এর বাসিন্দারা বড় ধরনের বিপদে আছেন। তাদের বাড়ির সামনে চার ফুটেরও বেশি উঁচু বরফ জমে আছে। 

জাপানের জলবায়ু দপ্তর এ বিষয়টি নিশ্চিত করেছে। 

 

Popular

More like this
Related

অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার দুই লকারে ৮৩২ ভরি সোনার গয়না

মতিঝিলে অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার...

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলায় বাফুফে ও তিন সংগঠনের নিন্দা

দেশের জাতীয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের...

কড়াইলে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা দেবে সরকার: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রাজধানীর কড়াইল বস্তিতে আগুনের...

‘হার্দিক ভাই অবিশ্বাস্য ব্যাটিং করেছেন’, সিরিজ জিতে বলছেন তিলক

উড়ন্ত শুরু করে দিয়েছিলেন সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মা।...