জানুয়ারির মধ্যে পে-স্কেল চায় সরকারি কর্মচারীরা

Date:

আগামী জানুয়ারি থেকেই নতুন পে-স্কেল বাস্তবায়ন চায় সরকারি কর্মচারীরা।

এর জন্য আজ বুধবার বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।

গত জুলাইয়ে সরকার নবম পে-কমিশন গঠন করেছে। কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান।

আজ সংগঠনটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই দাবি আদায়ে আগামী ৬ ডিসেম্বর কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। আগামী জানুয়ারিতে পে-স্কেল বাস্তবায়ন না হলে সংগঠনের পক্ষ থেকে সচিবালয় অভিমুখে লংমার্চ করা হবে।

অন্তর্বর্তী সরকারের আমলে নতুন পে-স্কেল কার্যকর করা সম্ভব হওয়া নিয়ে সংশয় রয়েছে। তাই কর্মচারীরা এই বিষয়ে সরকারের ওপর চাপ প্রয়োগের অংশ হিসেবে বিভিন্ন কর্মসূচির ঘোষণা দিচ্ছেন বলে জানা গেছে।

 

Popular

More like this
Related

খালেদা জিয়ার সঙ্গে আড়াই ঘণ্টা থেকে এভারকেয়ার ছাড়লেন জুবাইদা রহমান

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতাল...

এনডিটিভির প্রতিবেদন: বাংলাদেশের অনড় অবস্থানে কঠিন চ্যালেঞ্জের মুখে জয় শাহ

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে ভারত সফর না করার ব্যাপারে...

চিকিৎসকেরা নিশ্চিত করলেই খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দলের চেয়ারপারসন...

লিওঁতে খেলে বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণ করতে চান এন্দ্রিক  

২০২৬ বিশ্বকাপের আগে নিজের থমকে যাওয়া ক্যারিয়ার নতুন করে...