জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮৭

Date:

বছরের প্রথম মাসেই সারা দেশে ৫৫৯টি সড়ক দুর্ঘটনায় ৪৮৭ জন নিহত ও এক হাজার ১৯৪ জন আহত হয়েছেন।

এছাড়া, জানুয়ারিতে চারটি নৌ দুর্ঘটনায় ছয়জনের মৃত্যু ও সাতজন আহত হয়েছেন। রেল পথে ৪১টি দুর্ঘটনায় ৩২ জনের মৃত্যু ও ১৭ জন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকালে রোড সেফটি ফাউন্ডেশন এই পরিসংখ্যান প্রকাশ করে। দুর্ঘটনা নিয়ে কাজ করা এই সংগঠনটি গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নয়টি জাতীয় দৈনিক, সাতটি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

রোড সেফটি ফাউন্ডেশনের হিসাবে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে সবচেয়ে বেশি। ২০৮টি দুর্ঘটনায় ১৯৬ জন নিহত হয়েছেন, যা মোট নিহতের ৪০ দশমিক ২৪ শতাংশ।

ঢাকা বিভাগের দুর্ঘটনা ঘটেছে সবচেয়ে বেশি। ১৪৩টি দুর্ঘটনায় ১১৯ জন নিহত হয়েছেন, যা মোট দুর্ঘটনার ২৫ দশমিক ৫৮ শতাংশ। এতে প্রাণহানি হয়েছে ২৪ দশমিক ৪৩ শতাংশ। সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে সিলেটে—২৪টি দুর্ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন। অর্থাৎ, চার দশমিক ২৯ শতাংশ। যেখানে প্রাণহানির হার তিন দশমিক ৫৯ শতাংশ।

Popular

More like this
Related

রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন খাদ্য দেবে সরকার: সুলতান সালাউদ্দিন টুকু

পবিত্র রমজান উপলক্ষে বিএনপি সরকার নিম্ন আয়ের মানুষের জন্য...

রমজানে ছোটপর্দায় রেসিপি শেখাবেন যেসব তারকা

প্রতি বছরের মতো এবারও রমজান মাসে দেশের প্রথম সারির...

প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর...

টি-টোয়েন্টি বিশ্বকাপে  সুপার এইটে কার খেলা কবে

গ্রুপ পর্বের শেষ দুদিনের খেলা বাকি থাকতেই টি-টোয়েন্টি বিশ্বকাপের...