জাতীয় কবির সমাধির পাশে ওসমান হাদির দাফন সম্পন্ন

Date:

২০২৪ সালের গণ–অভ্যুত্থানের অন্যতম নেতা শরিফ ওসমান হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদসংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে দাফন করা হয়েছে।

এর আগে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে হাদির নামাজে জানাজা হয়। সেখানে লাখো মানুষ অংশ নেন। জানাজা শেষে মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা হয় এবং বিকেল ৩টার দিকে কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে নেওয়া হয়। ৩টা ৫০ মিনিটে দাফন সম্পন্ন হয়।

দাফনের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, উপ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম, ইনকিলাব মঞ্চের নেতা মুহাম্মদ আবদুল্লাহ আল জাবের, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, জাতীয় নাগরিক পার্টির নেতা আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ।

এ সময় স্বজন ও শুভানুধ্যায়ীরা অশ্রুসজল চোখে তাকে শেষ বিদায় জানান। ব্যাপক জনসমাগম হওয়ায় অনেকে কবরস্থানের বাইরে থেকেই দোয়া ও মোনাজাতে অংশ নেন।

 

Popular

More like this
Related

ডাব্লিউএফএল শিরোপা রিতু পর্ণার রাজশাহীর

অভিষেক মৌসুমে নিখুঁত সমাপ্তি টেনে মহিলাদের ফুটবল লিগ (ডাব্লিউএফএল)...

ডেইলি স্টার-প্রথম আলোয় হামলাকারীদের রাজনৈতিক সম্পৃক্ততা খুঁজছি না, এরা দুষ্কৃতিকারী: ডিএমপি

রাজধানীর কারওয়ানবাজারে প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে...

ইশানের ঝড়, হার্দিকের অলরাউন্ড নৈপুণ্যে নামিবিয়াকে গুঁড়িয়ে দিল ভারত

দুরন্ত ছন্দে থাকা ইশান কিশান আবারও জ্বলে উঠলেন। আড়াইশোর...

২৭ ডিসেম্বর ভোটার তালিকায় নিবন্ধন করবেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৭ ডিসেম্বর ভোটার...