জয়শঙ্করের ঢাকা সফর রাজনৈতিকভাবে ব্যাখ্যা করা উচিত নয়: পররাষ্ট্র উপদেষ্টা

Date:

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফরকে আন্তঃরাষ্ট্রীয় বা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখা উচিত নয়। তিনি এটিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা উপলক্ষে শিষ্ঠাচার ও সৌজন্যবোধ হিসেবে অভিহিত করেছেন।

আজ বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তার সফর সংক্ষিপ্ত ছিল। কিন্তু তিনি পুরো অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছেন, তারপর চলে গেছেন। এটা একটা ভালো শিষ্ঠাচার, এর চেয়ে বেশি কিছু অর্থ খুঁজতে না যাওয়াই ভালো। 

তিনি বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সফরকে রাজনৈতিকভাবে ব্যাখ্যা করা উচিত নয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় দক্ষিণ এশিয়ার সব দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

তৌহিদ হোসেন বলেন, জয়শঙ্করের সঙ্গে আমার কোনো একান্ত বৈঠক হয়নি, কিংবা দ্বিপাক্ষিক আলোচনার সুযোগও ছিল না। পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সারদার আয়াজ সাদিকসহ অন্যান্য বিদেশি অতিথিরাও ছিলেন।

জয়শঙ্করের সফর বাংলাদেশ-ভারত উত্তেজনা প্রশমনে সহায়ক হবে কি না জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এর উত্তর ভবিষ্যতে মূল্যায়ন করতে হবে।

তৌহিদ আরও বলেন, বেগম খালেদা জিয়া শুধু বাংলাদেশেই নয়, প্রতিবেশী দেশগুলোতেও তার ইতিবাচক ভাবমূর্তি ছিল। তিনি সব রাজনৈতিক মতাদর্শের মানুষের কাছে সম্মান ও গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।

তিনি উল্লেখ করেন, এই স্বীকৃতি তার জানাজায় দক্ষিণ এশিয়াজুড়ে বিদেশি নেতা ও প্রতিনিধিদের অংশগ্রহণকে স্বাভাবিক করেছে।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে বুধবার ঢাকা আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সারদার আয়াজ সাদিক। এছাড়া ভুটান, নেপাল ও শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী এবং মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূতও ঢাকায় আসেন।

Popular

More like this
Related

মোহাম্মদপুরে গয়নার দোকান থেকে ৭০ ভরি স্বর্ণ, ৬০০ ভরি রুপা লুট

ঢাকার মোহাম্মদপুরে একটি জুয়েলারির দোকানে লুটের ঘটনা ঘটেছে। দোকানমালিকের...

ময়মনসিংহে দিপু দাস হত্যা: আরও ২ অভিযুক্ত রিমান্ডে

ময়মনসিংহের ভালুকায় দিপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার পর মরদেহে...

দুপুরে রিমান্ড, সন্ধ্যায় জামিন ‘জুলাই যোদ্ধা’ তাহরিমার

'জুলাই যোদ্ধা' তাহরিমা জান্নাত সুরভীকে রিমান্ড আদেশের কয়েক ঘণ্টা...

প্রতীক বরাদ্দের আগে নির্বাচনী প্রচারণা করা যাবে না: ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের আগে কোনো...