জন্মদিনে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে সজল

Date:

দুই দশকেরও বেশি সময় ধরে শোবিজে জড়িত আছেন আব্দুন নূর সজল। অসংখ্য টেলিভিশন নাটকে অভিনয় করে পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা। চলচ্চিত্র ও ওয়েব সিরিজে অভিনয় করেও মানুষের ভালোবাসা পেয়েছেন। তার অভিনীত বহু নাটক দর্শকদের ভালোবাসায় সিক্ত হয়েছে।

দর্শকপ্রিয় অভিনেতা সজলের জন্মদিন আজ ২০ ফেব্রুয়ারি।

জন্মদিন নিয়ে সজল বলেন, ‘পবিত্র রমজানে প্রথমবার জন্মদিন পেয়েছি। আমার জন্য বিশাল পাওয়া। এজন্য মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা। কেননা, বেঁচে থাকলে জন্মদিনে রমজান পাব মাত্র কয়েকবছর।’

আজকের দিনটি সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে কাটাবেন তিনি। এই বিষয়ে সজল বলেন, ‘সুবিধাবঞ্চিত শিশুদের প্রতি আমার ভালোবাসা সবসময়ই কাজ করে। সেই ভালোবাসার কারণেই আজ ওদের সঙ্গে ইফতার করব। সুবিধাবঞ্চিত শিশু এবং তাদের পরিবারের সঙ্গে কিছু সময় কাটাব। এটি আমার জন্য অনেক আনন্দের। আমার জন্য অনেক ভালো লাগার। কেননা, ওদের সঙ্গে কিছু দারুণ মুহূর্ত কাটাতে পারব।’

সজল আরও বলেন, ‘সুবিধাবঞ্চিত শিশুরা আমাদেরই সমাজের মানুষ। তাদেরও চাওয়া আছে, স্বপ্ন আছে। তাদের সঙ্গে সময় কাটানো মানে আমার জন্য বড় কিছু। সারাজীবন স্মৃতি হয়ে থাকবে।’

তিনি বলেন, ‘আরেকবার আমার জন্মদিনে পথশিশুদের স্কুলে গিয়ে জন্মদিন উদযাপন করেছিলাম। ওটাও আমার জীবনে সুখের স্মৃতি হয়ে আছে। ওটা ভুলব না।’

জন্মদিন নিয়ে সজল বলেন, ‘জন্মদিনে অসংখ্য মানুষের ভালোবাসা পাওয়া যায়। নতুন করে তারা ভালোবাসার প্রকাশ ঘটান। এই বিষয়টি খুব ভালো লাগে।’

দর্শকদের ভালোবাসার বিষয়ে তিনি বলেন, ‘দর্শকরা যেন আমার জন্য দোয়া করেন। তাদের ভালোবাসা ও আশীর্বাদ সবসময়ই পেয়ে আসছি। যতদিন বাঁচব তাদের ভালোবাসা পেতে চাই।’

অন্যদিকে, জন্মদিনের প্রথম প্রহরে বাবা-মায়ের সঙ্গে কেক কেটেছেন সজল। তিনি বলেন, ‘বাবা-মায়ের সঙ্গে জন্মদিনে কেক কাটা সত্যিই অন্যরকম। তাদের জন্যই আমি। তারা অনেক বছর বেঁচে থাকুন।’

এদিকে, সজল অভিনীত দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। একটি সিনেমার নাম দুর্বার। এই সিনেমায় অপু বিশ্বাসের সঙ্গে প্রথমবার জুটি হয়েছে। আরেকটি সিনেমার নাম শাপলা শালুক। 

দুটি সিনেমাই ঈদে মুক্তির সম্ভাবনা রয়েছে।

Popular

More like this
Related

একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের...

ওমানকে উড়িয়ে দিয়ে অস্ট্রেলিয়ার হতাশাজনক বিশ্বকাপের সমাপ্তি

অধিনায়ক মিচেল মার্শের ৩৩ বলে অপরাজিত ৬৪ রানের বিধ্বংসী...

রংপুরের মানুষ ভুলে যেতে বসেছে ‘অমপুরিয়া’ ভাষা

তিস্তাপাড়ের বারোঘরিয়া গ্রাম। দুই প্রবীণ কৃষক নিজেদের মধ্যে কথা...

পরমাণু আলোচনা: কয়েক দিনের মধ্যে পাল্টা খসড়া প্রস্তাব দিতে পারে ইরান

পরমাণু কর্মসূচি নিয়ে চলতি সপ্তাহের আলোচনায় যুক্তরাষ্ট্র ইউরেনিয়াম সমৃদ্ধকরণ...