জকসু নির্বাচন: শিবিরের ভিপি প্রার্থীর স্ত্রীকে হেনস্তার অভিযোগ

Date:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলামের স্ত্রী মাহিমা আক্তারকে হেনস্তার অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক জানান, মাহিমা আইন বিভাগের সাবেক শিক্ষার্থী।

তার স্বামী অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী ও জবি শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম।

জানা গেছে, মাহিমা আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ক্যাম্পাসের প্রধান ফটকের বাইরে দাঁড়িয়ে ছিলেন। অভিযোগ অনুযায়ী, ছাত্রদলের নেতাকর্মীরা এসে তার পরিচয় জানতে চান। তারা মাহিমাকে নিকাব ও মাস্ক খুলতে বলেন।

একপর্যায়ে ছাত্রদলের নেতাকর্মীরা তাকে পুলিশের গাড়িতে তুলে দেন।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন জবি শাখা ছাত্রদলের সাবেক সভাপতি আসাদুজ্জামান আসলাম, বর্তমান সদস্য সচিব সামছুল আরেফিন ও আরও কয়েকজন নেতাকর্মী।

মাহিমা আক্তর বলেন, আমি বিশ্ববিদ্যালয়ের বাইরে দাঁড়িয়ে ছিলাম। ছাত্রদল নেতারা এসে আমাকে হেনস্তা করেন। সঙ্গে একজন আমার এক আত্মীয় ছিলেন। আমরা গেটের বাইরে ছিলাম। তারা আমাকে হিজাব ও মাস্ক খুলতে বলেছিলেন।

রিয়াজুল ইসলাম বলেন, তার স্ত্রী মাহিমা ক্যাম্পাসের বাইরে প্যানেলের জন্য কাজ করছিলেন। সকাল থেকে ছাত্রদল গেটের আশেপাশে বিশৃঙ্খলা করছিল। পরে পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

জবি ছাত্রদলের সদস্য সচিব সামছুল আরেফিন বলেন, মাহিমা এবং আরও একজন ব্যক্তি ঢোকার চেষ্টা করেছিলেন। আমাদের কর্মীরা তাদেরকে পাস কার্ড দেখানোর জন্য বলেছিলেন, কিন্তু তারা তা দেখাতে ব্যর্থ হয়। এ কারণে তাদের প্রক্টর অফিসে নেওয়া হয়েছিল।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। ঘটনা জানার সঙ্গে সঙ্গেই আমরা হস্তক্ষেপ করেছি এবং পরিস্থিতি সমাধান করেছি। তিনি এই ক্যাম্পাসের সাবেক ছাত্রী এবং ঘটনার সময় তিনি ক্যাম্পাসের বাইরে ছিলেন। তাকে কিছু সময়ের জন্য আটক রাখা হয়েছিল এবং পরে মুক্তি দেওয়া হয়েছে।

Popular

More like this
Related

তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ৭.৩ ডিগ্রিতে, উত্তরে শীতে জনজীবন বিপর্যস্ত

উত্তরের জেলাগুলোতে হাড়কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আজ...

চট্টগ্রামে পৃথক ঘটনায় ‘পাঠাও’ ও মাইক্রোবাসচালককে হত্যা

চট্টগ্রামে পৃথক দুই জায়গায় ছুরিকাঘাতে ভাড়ায় চলা মোটরসাইকেলের (পাঠাও)...

প্রার্থীদের হলফনামার তথ্য অল্প সময়ে যাচাই করা কঠিন: দুদক চেয়ারম্যান

নির্বাচনী হলফনামায় প্রার্থীদের দেওয়া সম্পদের তথ্য এত অল্প সময়ে...

ইউসিবির ৪৭ কোটি টাকা ঋণ কেলেঙ্কারি: দুদকের ৭ মামলায় আসামি ৯৩

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসির বিভিন্ন শাখা থেকে ভুয়া...