ছেলে-ভাতিজাকে নিয়ে পিকআপ ভ্যানে মানিকের ঈদযাত্রা

Date:

১৭ বছরের ছেলে রয়েলকে নিয়ে সাভারের একটি কার্টন ফ্যাক্টরিতে চাকরি করেন কিশোরগঞ্জের মানিক মিয়া (৫০)। শুধু ছেলেই নয় আপন ভাতিজা ও তার এলাকার কিছু কিশোরও একই কারখানায় কাজ করে।

আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সাভারের গেন্ডা এলাকায় পিকআপ ভ্যান ভাড়া করার জন্য দর–কষাকষি করছিলেন মানিক। একপর্যায়ে জনপ্রতি ৫০০ টাকা ভাড়া মিটিয়ে পিকাপ ভ্যানে ওঠেন তারা।

কেন পিকআপে যাচ্ছেন জানতে চাইলে মানিক মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, ‘মালিক বোনাস দেননি। দিনে ৫০০ টাকা হাজিরায় কাজ করি। খাওয়া বাবদ খরচ অনেক।’

তিনি বলেন, ‘ঈদে বাস ভাড়া বেড়ে যায়। বেশি ভাড়া দিয়ে বাড়িতে গেলে যে টাকা আছে, তাতে বাড়ির খরচ মিটাতে কষ্ট হয়ে যাবে। এছাড়া এখান থেকে কিশোরগঞ্জে সরাসরি বাস যায় না।  বাসের জন্য মহাখালী যেতে হবে। সেখানে আবার ঈদের সময় কিশোরগঞ্জের বাস পাওয়া যায়। তাই সময় ও টাকা সাশ্রয় করতে পিকআপে যাচ্ছি।

‘কষ্ট হবে, ঝুঁকিও আছে, সব জেনেই এভাবে যাচ্ছি। আমাদের এভাবে চলতে হয়’, যোগ করেন তিনি।

মানিক মিয়ার ছেলে রয়েল মিয়া বলে, ‘বড়িতে যাওয়ার সময় ৫০০ টাকা বাঁচলে এটাই অনেক। নিরাপদে বাড়ি ফিরতে পারলেই আমরা খুশি।’

বাংলাদেশ গার্মেন্ট অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু ডেইলি স্টারকে বলেন, ‘ঈদে নাড়ির টানে শুধু মানিক নন, হাজার মানুষের ভরসা পিকআপ ভ্যান ও ট্রাক। কেউ অর্থ সংকটে, কেউ বাস না পেয়ে ঝুঁকি নিয়ে সপরিবারে এসব পরিবহনে যান।’

তিনি আরও বলেন, ‘ঈদের সময় ভাড়া বেড়ে যায়, ‘গণপরিবহনেও আসন সংকট থাকে। এসব কারণে নিম্ন আয়ের মানুষ এসব পরিবহন ব্যবহার করেন।’

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহজাহান ডেইলি স্টারকে বলেন, ‘ঈদযাত্রায় ট্রাক ও পিকআপ ভ্যান চলাচল না করতে পুলিশের পক্ষ থেকে নিষেধ করা হয়। পথে আটকালে যাত্রীরাই বিভিন্ন অজুহাতে রিকুয়েস্ট করেন। এ কারণে মানবিক দিক বিবেচনায় ছেড়ে দেওয়া হয়।’

Popular

More like this
Related

ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী?

মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চলমান যুদ্ধ ও উত্তেজনার মধ্যেই হঠাৎ...

ট্রাম্পের হুমকির পর কিউবার পাশে থাকার ঘোষণা রাশিয়ার

ইরান যুদ্ধ চলাকালেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজর পড়েছে...

ইরানের ‘ক্ষেপণাস্ত্র নগরী’ কেশম দ্বীপে আরও যা আছে

গ্রিক পুরানের কিংবদন্তি চরিত্র এরিথ্রাসের প্রাচীন সমাধির জন্য একসময়...

ট্রেইলার-গানে জমজমাট ঈদের ৬ সিনেমা

ঈদে মুক্তির ঘোষণা দেওয়া ছয়টি সিনেমাকেই প্রদর্শনের অনুমতি দিয়েছে...