ছায়ানটে হামলার ঘটনায় মামলা

Date:

রাজধানীর ধানমন্ডিতে ছায়ানট-সংস্কৃতি ভবনে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় মামলা হয়েছে।

গতকাল শুক্রবার ছায়ানটের ব্যবস্থাপক দুলাল ঘোষ বাদী হয়ে ধানমন্ডি থানায় এ মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ৩০০ থেকে ৩৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলাটি গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

ছায়ানটের দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, বৃহস্পতিবার গভীর রাতে একদল ব্যক্তি জোর করে ছয়তলা ছায়ানট সংস্কৃতি-ভবনে ঢুকে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় ভবনের বিভিন্ন অংশে আগুন দেওয়ারও চেষ্টা করা হয়।

ছায়ানটের সভাপতি সারওয়ার আলী ও সাধারণ সম্পাদক লাইসা আহমেদ লিসার স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, অডিটোরিয়াম ও অফিসসহ ভবনের প্রায় সব কটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার সময় ভবনের সব সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলা হয়।

আরও বলা হয়, ভাঙচুরের ঘটনায় বাদ্যযন্ত্র, কম্পিউটার ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি কিছু বাদ্যযন্ত্র, আসবাবপত্র ও সার্ভারে আগুন দেওয়া হয়। হামলাকারীরা অন্তত সাতটি ল্যাপটপ, কয়েকটি মোবাইল ফোন এবং একাধিক হার্ডডিস্ক লুট করে নিয়ে যায়। ভবনের বিদ্যুৎ সংযোগ ও বৈদ্যুতিক যন্ত্রপাতিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

উল্লেখ্য, গুলিবিদ্ধ হয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার রাতে দ্য ডেইলি স্টার ও প্রথম আলোর কার্যালয়ের পাশাপাশি ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি–ভবনে হামলার ঘটনা ঘটে।

Popular

More like this
Related

ময়মনসিংহে দিপু দাস হত্যা: ১২ আসামি ৩ দিনের রিমান্ডে

ময়মনসিংহের ভালুকায় দিপু চন্দ্র দাসকে (২৭) পিটিয়ে হত্যার পর...

হাত মেলাননি দুই অধিনায়ক: ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে পাকিস্তান

নানা নাটকের পর অবশেষে মাঠে গড়িয়েছে ভারত ও পাকিস্তানের...

কিশোরগঞ্জে রেললাইনের পাশ থেকে গুলিসহ রিভলভার উদ্ধার

কিশোরগঞ্জে রেললাইনের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় দুই রাউন্ড গুলিসহ...

মিশন অস্ট্রেলিয়ার আগে প্রস্তুতিতে ঘাটতি? চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

আগামী মাসে এএফসি নারী এশিয়ান কাপে অংশ নিতে চূড়ান্ত...