মারা গেছেন দুই বাংলার জনপ্রিয় সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়। পাঠকদের কাছে ‘শংকর’ নামে পরিচিত এই লেখক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ।
চৌরঙ্গী, সীমাবদ্ধ, জন অরণ্য, ঘরের মধ্যে ঘর, নিবেদিতা রিসার্চ ল্যাবরেটরিসহ বহু জনপ্রিয় উপন্যাস লিখেছেন তিনি। সাহিত্য অ্যাকাডেমি ও বঙ্কিম পুরস্কারসহ একাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন শংকর।
আজ শুক্রবার যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ ফেসবুক ও ইনস্টাগ্রামে তার মৃত্যুসংবাদ ব্রেকিং নিউজ আকারে প্রকাশ করেছে।
১৯৩৩ সালের ৭ ডিসেম্বর অবিভক্ত ভারতের চব্বিশ পরগনায় জন্ম নেন এই মহান লেখক।
তার প্রথম বই প্রকাশিত হয় ১৯৫৫ সালে। তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থ হল চৌরঙ্গী, সীমাবদ্ধ এবং জন অরণ্য।
এই তিনটি বই নিয়ে চলচ্চিত্রও নির্মিত হয়েছে। ২০১৬ সালে তিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে ডি.লিট সম্মানে ভূষিত হন।
২০১৯ সালে তাকে ১ বছরের জন্য কলকাতার শেরিফ পদে মনোনয়ন দেওয়া হয়। ২০২০: একা একা একাশি বইটির জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার।
যুবক বয়সে কলকাতার হাই কোর্টের ব্রিটিশ ব্যারিস্টার নোয়েল ফ্রেডেরিক বারওয়েলের মুহুরি হিসেবে কাজ করতেন তিনি।
নোয়েলই ছিলেন কলকাতার আদালতে নিয়োগ পাওয়া সর্বশেষ ইংরেজ আইনজীবী।