চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে কোনো আলোচনা হয়নি: শফিকুর রহমান

Date:

অন্তর্বর্তী সরকারের সময়ে বিভিন্ন দেশের সঙ্গে করা চুক্তি নিয়ে জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো আলোচনা করা হয়নি বলে মন্তব্য করেছেন দলটির আমির শফিকুর রহমান।

আজ শুক্রবার দুপুর ২টা ৪০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

জামায়াত আমির তার পোস্টে বলেন, ‘বিগত অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন দেশের সঙ্গে সরকার কয়েকটি চুক্তি সম্পাদন করেছে। কিন্তু দুঃখজনকভাবে এ ধরনের কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা করা হয়নি।’

‘আমরা বহুবার দাবি জানিয়েছিলাম যে, সংসদ না থাকার কারণে সরকার বিভিন্ন জাতীয় ইস্যুতে যেভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছে, ঠিক সেভাবেই আন্তর্জাতিক চুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতেও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল।’

শফিকুর রহমান তার পোস্টে আরও উল্লেখ করেন, ‘কিন্তু তৎকালীন সরকার আমাদের সেই দাবিগুলোকে আমলে নেয়নি। অতএব, এ বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট এবং এখানে কোনো ধরনের ধোঁয়াশা তৈরি করার সুযোগ নেই।’

বিশ্লেষকদের সমালোচনার মধ্যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির করার আগে এ বিষয়ে দুই রাজনৈতিক দল—বিএনপি ও জামায়াত থেকে ‘সম্মতি’ আসার কথা জানিয়েছেন।

বুধবার যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠকের পর ব্রিফিংয়ে এসে তিনি বলেন, ‘ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ আমাদের প্রধান দুটি দলের প্রধানের সঙ্গে নির্বাচনের আগেই কথা বলেছেন এবং তারাও এতে সম্মতি দিয়েছিল।’

‘সুতরাং এমন না যে, এইটা আমরা অন্ধকারে করেছি।’

এই চুক্তির আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে দরকষাকষিতে বাংলাদেশের তরফে প্রধান ভূমিকায় ছিলেন মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন ওই সরকারে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বে থাকা খলিলুর রহমান।

এরপর আজ জামায়াতের তরফে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হলো।

Popular

More like this
Related

কিশোরগঞ্জে গরু চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গরু চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার...

ডিমের দাম কমে ডজন ১০০-১২০ টাকা

রাজধানীর বাজারে ডিমের চাহিদা কমে যাওয়ায় দামও নেমে এসেছে।...

আগ্রহীদের অনুরোধে ফ্র্যাঞ্চাইজি হওয়ার আবেদনের সময় বাড়ল, জানালেন রুবাবা

আসন্ন নারী বাংলাদেশ প্রিমিয়ার লিগের (ডব্লিউবিপিএল) ফ্র্যাঞ্চাইজি হওয়ার জন্য...

ফেব্রুয়ারি থেকে বিশ্বব্যাপী খাদ্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী: জাতিসংঘ

পাঁচ মাস নিম্নমুখী থাকার পর ফেব্রুয়ারিতে বেড়েছে বৈশ্বিক খাদ্যপণ্যের...