চুক্তির জন্য মরিয়া ইরান, আমি নই: ট্রাম্প

Date:

যুদ্ধ থামাতে চুক্তির জন্য ইরান মরিয়া হয়ে আছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন বলে জানিয়েছে আল জাজিরা।

যুদ্ধবিরতিতে সম্মত হওয়া প্রসঙ্গে ট্রাম্প বলেন, আমরা সেটা করতে পারব কি না, আমি জানি না। আমরা সেটা করতে ইচ্ছুক কি না, তাও জানি না।

তিনি বলেন, চুক্তি করতে তারাই (ইরান) মরিয়া, আমি নই।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুদ্ধের অবসান নিয়ে আলোচনায় ইরান যে আন্তরিক—তা দেখাতে দেশটি কৌশলগত হরমুজ প্রণালি দিয়ে ১০টি তেলবাহী ট্যাংকার চলাচলের অনুমতি দিয়েছে। এগুলো তারা দিয়েছে উপহার হিসেবে।

তিনি আরও বলেন, ইরান প্রথমে এই সপ্তাহে আটটি বড় তেলবাহী জাহাজকে প্রণালি দিয়ে যেতে দেয়। পরে আরও দুটি জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়। এসব ট্যাংকারের মধ্যে কিছু পাকিস্তানের পতাকাবাহী জাহাজও ছিল।

 

 

Popular

More like this
Related

রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনায় আহত পুলিশ সদস্যের মৃত্যু

রাঙ্গামাটিতে আদালতে আসামি হস্তান্তর শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায়...

চাঁদপুরে ২ অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি...

জ্বালানি তেল সংকটে সেচ ব্যাহত, বোরো আবাদ নিয়ে শঙ্কা

জ্বালানি তেলের সংকটে খুলনা অঞ্চলে বোরো ধানের সেচ কার্যক্রম...

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থলযুদ্ধের জন্য প্রস্তুত ইরানের ১০ লাখের বেশি সেনা

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য স্থলযুদ্ধের জন্য ১০ লাখের বেশি সেনা...