চীনে তেল রপ্তানি কমাতে ইরানের ওপর চাপ বাড়াবে যুক্তরাষ্ট্র

Date:

চীনে তেল রপ্তানি কমাতে ইরানের ওপর বাড়ানোর বিষয়ে একমত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ মাধ্যম অ্যাক্সিওস জানায়, বুধবার হোয়াইট হাউসে এক বৈঠকে তারা এ সিদ্ধান্ত নেন।

এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা অ্যাক্সিওসকে বলেন, ‘আমরা একমত হয়েছি যে ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগে সব শক্তি ব্যবহার করব। এর মধ্যে চীনে ইরানি তেল বিক্রির বিষয়টিও রয়েছে।’

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এর প্রতিক্রিয়ায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার জানায়, আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে দেশগুলোর মধ্যে স্বাভাবিক সহযোগিতা যৌক্তিক ও বৈধ। এটি সম্মানজনক ও সুরক্ষিত হওয়া উচিত।

রয়টার্স জানায়, ইরানের রপ্তানি করা তেলের ৮০ শতাংশেরও বেশি আমদানি করে চীন। ফলে এ রপ্তানি কমে গেলে তেহরানের বৈদেশিক আয়ে বড় প্রভাব পড়তে পারে।

এর আগে ওমানের মধ্যস্থতায় ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের কূটনীতিকদের মধ্যে আলোচনা হয়।

কাছাকাছি সময়ে যুক্তরাষ্ট্র অঞ্চলটিতে একটি নৌবহর মোতায়েন করে।

যুক্তরাষ্ট্র কয়েক সপ্তাহ ধরে ইরানের বিরুদ্ধে ‘সম্ভাব্য সামরিক অভিযানের’ প্রস্তুতি নিচ্ছে বলে রয়টার্সকে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

Popular

More like this
Related

সাবেক আইজিপি মামুনের আইনজীবীর হাতে মানবতাবিরোধী মামলার রায়ের পূর্ণাঙ্গ কপি

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের আইনজীবী...

অ্যাডিলেডে হারেও ইতিবাচক দিক খুঁজছেন স্টোকস

অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়ার কাছে হারলেও সেই ম্যাচ থেকেই ইতিবাচক...

৫০ বিসিএসের আবেদন ৪-৩১ ডিসেম্বর, শূন্যপদ ১৭৫৫

সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে শূন্যপদের বিপরীতে আবেদন আহ্বান করেছে...

রংপুর রাইডার্স-বিএসজেএ মিডিয়া কাপ ক্রিকেটে শিরোপা ধরে রাখল চ্যানেল আই

রংপুর রাইডার্স বিএসজেএ মিডিয়া কাপ-২০২৫ ক্রিকেট টুর্নামেন্টে আবারও চ্যাম্পিয়নের...