চাকরির টাকায় যে বিচারকদের পোষাবে না, তাদের চাকরি করা দরকার নেই: আইনমন্ত্রী আসাদুজ্জামান

Date:

চাকরির টাকায় যে বিচারকদের পোষাবে না, তাদের চাকরি করা দরকার নেই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

আজ বুধবার নতুন মন্ত্রিসভার প্রথম কর্মদিবসে পরিচিতি সভায় তিনি এমন মন্তব্য করেন।

আইনমন্ত্রী বলেন, ‘বিচারপতি মানেই সৎ। বিচারক শব্দটার সঙ্গেই সততার বৈশিষ্ট্য জড়িত। কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে শুধু প্রশাসনিক ব্যবস্থাই নেওয়া হবে না, দুর্নীতির মামলাও দেওয়া হবে। দুর্নীতি করে কেউ পার পাবে না।’

‘সবাই বলে দুর্নীতিবাজ বিচারপতি, দুর্নীতিবাজ কর্মকর্তা। আসলে বিচারপতি মানেই সৎ বিচারপতি। সৎ বিচারপতির কোনো সংজ্ঞা নেই। বিচারক শব্দটার সঙ্গেই সততার বৈশিষ্ট্য জড়িত। বিচারকের সৎ-অসৎ—এই জায়গায় আমি দেখতে চাই না,’ বলেন আইনমন্ত্রী।

বিচারকদের প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘যাদের মনে হবে যে চাকরির টাকায় সংসার চলে না, যাদের এই টাকায় পোষাবে না, তাদের চাকরি করার দরকার নেই। তারা ওকালতি করুক, কারণ তাদের অবসরের পরে ওকালতি করার সুযোগ থাকে। এটা আমার কমন মেসেজ।’

Popular

More like this
Related

ক্রমাগত বর্ণবাদের শিকার হয়েও দমে যাননি ভিনিসিয়ুস, নাচে-গোলে দিচ্ছেন উত্তর

বেনফিকার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস...

নির্বাচন কমিশন এখন পোস্ট অফিসের ভূমিকায়: সুজন সম্পাদক

নির্বাচন কমিশন এখন পোস্ট অফিসের ভূমিকা পালন করছে বলে...

যেভাবে স্বনির্ভর হলো বান্দরবানের এক পাহাড়ি পাড়া

বান্দরবান সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে রোয়াংছড়ির পাহাড়ঘেরা...

রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন খাদ্য দেবে সরকার: সুলতান সালাউদ্দিন টুকু

পবিত্র রমজান উপলক্ষে বিএনপি সরকার নিম্ন আয়ের মানুষের জন্য...