চাঁদ দেখা যায়নি, পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি

Date:

বাংলাদেশের আকাশে কোথাও ১৪৪৭ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল মঙ্গলবার রজব মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং বুধবার থেকে পবিত্র শাবান মাস গণনা শুরু হবে।

সে অনুসারে আগামী ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে সারাদেশে পবিত্র শবে বরাত পালন করা হবে।

আজ সোমবার ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এদিন সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন।

সভায় ১৪৪৭ হিজরি সনের শাবান মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে কমিটি।

Popular

More like this
Related

কিশোরগঞ্জে পেট্রোল পাম্পে আগুন, দগ্ধ ৪

কিশোরগঞ্জের বাজিতপুরে একটি পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ জন...

সাতক্ষীরায় ৩২৪ বোতল ফেনসিডিলসহ একজন গ্রেপ্তার

সাতক্ষীরার কালীগঞ্জে ৩২৪ বোতল ফেনসিডিলসহ এক ব্যক্তিতে গ্রেপ্তার করেছে...

বিএনপি ছাড়া দেশকে এগিয়ে নেওয়ার কেউ নেই: মির্জা ফখরুল

বিএনপি ছাড়া দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো এখন আর...

একটি দল দেশকে ভারতের কাছে বিক্রি করতে চায়: তাহের

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও কুমিল্লা-১১ আসনে দলটির প্রার্থী...