চাঁদা বাড়ানোর খবর পেয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অটোরিকশা চালকদের বিক্ষোভ

Date:

ময়মনসিংহে সড়কে বাড়তি চাঁদা আদায়ের প্রতিবাদে ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা।

আজ রোববার ত্রিশাল বাসস্ট্যান্ড সংলগ্ন মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন চালকরা।

বিক্ষোভকারী কয়েকজন চালক দ্য ডেইলি স্টারকে জানান, সড়কে ইউনিয়ন থেকে নিয়মিত চাঁদা আদায় করা হয়। সম্প্রতি ২০ টাকা চাঁদা বাড়িয়ে ৫০ টাকা আদায়ের কথা জানানো হয়। এতে ক্ষুব্ধ হয়ে চালকরা মহাসড়ক অবরোধ করে।

সিএনজিচালক সাইফুল ইসলাম ডেইলি স্টারকে, ‘আমরা সিএনজি শ্রমিক ইউনিয়নের জন্য ২০ টাকা করে চাঁদা দিয়ে থাকি। কিন্তু গত কয়েকদিন ধরে ইউনিয়ন থেকে বলা হচ্ছে চাঁদার পরিমাণ বাড়ানো হবে। আজ বাড়তি টাকা আদায়ে চাপ দেওয়ায় আমরা বিক্ষোভ করি।’

পরে পুলিশ এসে কথা বলার পর চালকরা মহাসড়ক থেকে সরে যান।

মন্তব্যের জন্য সিএনজি শ্রমিক ইউনিয়নের দায়িত্বশীল কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

জানতে চাইলে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন ডেইলি স্টারকে বলেন, ‘ত্রিশালে পরিবহন থেকে চাঁদা আদায় করা হয় না। ময়মনসিংহ শহরে চাঁদা আদায়ের অভিযোগ তুলে ত্রিশালের চালকরা একত্রিত হয়ে মহাসড়কে বিক্ষোভ করেন।’

এদিকে, চাঁদা বন্ধের দাবিতে আজ দুপুরে ময়মনসিংহ নগরীর রহমতপুর বাইপাস মোড়ে সিএনজিচালিত অটোরিকশার চালকরা সড়ক অবরোধ করে। 

খবর পেয়ে সেনাবাহিনী ও স্থানীয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জাহাঙ্গীর আলম রহমতপুর মোড়ে গিয়ে চালকদের সঙ্গে কথা বলেন।

চাঁদা বন্ধের বিষয়ে আশ্বস্ত করলে অবরোধ প্রত্যাহার করেন অটোরিকশা চালকরা।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন ডেইলি স্টারকে জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।

Popular

More like this
Related

ভারতকে সবচেয়ে বড় হারের তেতো স্বাদ দিল দক্ষিণ আফ্রিকা

বাজে শুরুর ধাক্কা কাটিয়ে ডেভিড মিলার, ডেওয়াল্ড ব্রেভিস ও...

নতুন চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান

বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে কয়েকটি গুরুত্বপূর্ণ পদে রদবদল আনা...

কে হচ্ছেন নতুন হামাস নেতা?

গত আড়াই বছরে ইসরায়েলের সরাসরি ও গুপ্ত হামলায় ফিলিস্তিনি...

চকরিয়ায় এমপির গাড়িবহরের ধাক্কায় শিশু নিহত

কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য (এমপি) আলমগীর মোহাম্মদ মাহফুজ...