চাঁদাবাজি কমছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আছে: আইনমন্ত্রী

Date:

এই দেশ, এই রাষ্ট্র, এই সমাজকে ঠিক রাখতে হলে সমস্ত প্রকার দুর্বৃত্তায়ন থেকে দূরে থাকতে হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

তিনি আরও বলেন, ‘দুর্বৃত্তায়নের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। আমরা আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য যে প্রত্যয় নিয়ে এসেছি, সেটা বাস্তবায়ন করব।’

আজ শনিবার গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘বড় ধরনের কোনো দুঃসংবাদ আমরা পাইনি। দুএকটি দুর্ঘটনা ঘটেছে, লঞ্চ দুর্ঘটনা।’

‘তবে সাধারণভাবে আমরা অনুধাবন করছি, চাঁদাবাজি কমছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আছে এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরে যে পরিমাণ দুশ্চিন্তা আমাদের মধ্যে আছে, সেই তুলনায় আমরা শান্তিপূর্ণভাবে এবার ঈদ করতে পেরেছি,’ যোগ করেন তিনি।

Popular

More like this
Related

অস্ট্রেলিয়াকে হারিয়ে নারী এশিয়ান কাপ চ্যাম্পিয়ন অদম্য জাপান

সিডনির রেকর্ডগড়া গ্যালারির সামনে অস্ট্রেলিয়াকে হারিয়ে তৃতীয়বারের মতো নারী...

শোলাকিয়ায় ঈদের জামাত অনুষ্ঠিত, লাখো মুসল্লির সমাগম

পাকিস্তান আমল থেকেই ময়মনসিংহ জেলা থেকে হেঁটে কিশোরগঞ্জের ঐতিহাসিক...

হামলার ঝুঁকির মধ্যেই খোলা আকাশের নিচে ইরানিদের ঈদের নামাজ

যেকোনো সময় বোমা হামলার ঝুঁকি আর অনিশ্চয়তা। এর মধ্যেই...

আবুল মনসুর আহমদের সংস্কৃতি-চিন্তা: প্রসঙ্গ ঈদুল ফিতর

বাংলাদেশের সংস্কৃতিকে তাত্ত্বিক ভিত্তি দেওয়া এবং স্বতন্ত্র সংস্কৃতি হিসেবে...