চলে গেলেন সূর্যকন্যাখ্যাত জয়শ্রী কবির

Date:

বাংলা চলচ্চিত্রের সোনালী সময়ের অভিনেত্রী জয়শ্রী কবির মারা গেছেন।

তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন অভিনেত্রীর ভাগিনা জাভেদ মাহমুদ।

তিনি জানান, গত ১২ জানুয়ারি লন্ডনে মৃত্যুবরণ করেন এই অভিনেত্রী।

জয়শ্রী কবিরের পারিবারিক সূত্রে জানা গেছে, লন্ডনে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি।

জয়শ্রী কবির অভিনীত কালজয়ী সিনেমা সূর্যকন্যা। ১৯৭৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটির ৫০ বছর পূর্তি হয়েছে গত বছর। সিনেমাটি পরিচালনা কলেছেন আলমগীর কবীর।

১৯৭৬ সালে ‘অসাধারণ’ সিনেমাতে উত্তম কুমারের বিপরীতেও অভিনয় করেছিলেন জয়শ্রী কবির।

তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে আছে—সূর্যকন্যা, সীমানা পেরিয়ে, রূপালী সৈকতে, নালিশ, শহর থেকে দূরে।

Popular

More like this
Related

একাদশে ফিরলেন শমিত-মোরসালিন, বেঞ্চে জামাল

ভারতের বিপক্ষে মর্যাদার লড়াইয়ে শুরুর একাদশে ফিরেছেন কানাডা প্রবাসী...

২ দিনে হাটহাজারীতে ৩ মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় দুই দিনে অজ্ঞাতপরিচয় তিনজনের মরদেহ উদ্ধার...

আনন্দের জন্যই লিখি: আবুল হায়াত

৫০ বছরের বেশি সময় ধরে তিনি টেলিভিশন নাটক ও...

ইউক্রেন আলোচনায় অগ্রগতি হলেও ‘জটিল সমস্যা’ অমীমাংসিত

ফ্লোরিডায় অনুষ্ঠিত বৈঠকে ইউক্রেন যুদ্ধ শেষ করার বিষয়ে অগ্রগতি...