চলতি অর্থবছরে এ পর্যন্ত প্রায় সাড়ে ৫ বিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক

Date:

বাংলাদেশ ব্যাংক ২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত বৈদেশিক মুদ্রাবাজার থেকে ৫ দশমিক ৩৮ বিলিয়ন ডলার কিনেছে। তারল্য ব্যবস্থাপনা ও বিনিময় হার স্থিতিশীল রাখার অব্যাহত প্রচেষ্টা হিসেবেই এই ডলার কেনা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক আজ রোববার আটটি বাণিজ্যিক ব্যাংক থেকে ১২২ টাকা ৩০ পয়সা কাট-অফ দরে ১২৩ মিলিয়ন ডলার কিনেছে।

এ নিয়ে কেন্দ্রীয় ব্যাংক ফেব্রুয়ারিতে মোট কিনেছে ১ দশমিক ৪৪৮ বিলিয়ন ডলার।

সাম্প্রতিক মাসগুলোতে বৈদেশিক মুদ্রাবাজারে চাপ কমা এবং বৈদেশিক মুদ্রার প্রবাহ বৃদ্ধি পাওয়ায় কেন্দ্রীয় ব্যাংক মার্কিন ডলার কিনছে।

২০২০-২১ থেকে ২০২৪-২৫ অর্থবছরের মধ্যে জ্বালানি, সার ও খাদ্য আমদানির বিল পরিশোধে বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ২৫ বিলিয়ন ডলারের বেশি বিক্রি করেছে।

তবে চলতি অর্থবছরের শুরু থেকে রপ্তানি আয় ও প্রবাসী আয়ের প্রবাহ বৃদ্ধির ফলে সরবরাহ বাড়ায় আবারও ডলার কেনা শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক।

জুলাই থেকে মার্কিন ডলারের বিপরীতে টাকার মান বেড়েছে। এর মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের ধারাবাহিক ডলার কেনার ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি অব্যাহত রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আইএমএফের হিসাব পদ্ধতিতে চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ দশমিক ০৬ বিলিয়ন ডলার, যা এক বছর আগে একই দিনে ছিল ২০ দশমিক ৭৯ বিলিয়ন ডলার।

Popular

More like this
Related

ট্রাম্পের রিসোর্টে ঢোকার চেষ্টা, গুলিতে নিহত ১

ফ্লোরিডার পাম বিচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত রিসোর্ট...

তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে মঞ্জুরুলকে নিষিদ্ধ করল বিসিবি

একটি স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদনে প্রাথমিক সত্যতা পাওয়ার ভিত্তিতে...

সাবেক কর্মস্থলে ফিরলেন অধ্যাপক ইউনূস

দেড় বছর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালনের পর...

বাংলাদেশের সঙ্গে জনকেন্দ্রিক সহযোগিতা জোরদারে কাজ করতে আগ্রহী ভারত: হাইকমিশনার

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সব ক্ষেত্রে জনকেন্দ্রিক সহযোগিতা জোরদারে...