চট্টগ্রামে বাসায় গ্যাস বিস্ফোরণ: মায়ের পর না-ফেরার দেশে ছেলেও

Date:

চট্টগ্রামের হালিশহরের একটি বাসায় গ্যাসলাইন বিস্ফোরণের ঘটনায় মায়ের মৃত্যুর একদিন পর মারা গেল ছেলে মো. শাওনও (১৬)। 

আজ মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শাওনের চাচা মো. জামশেদ দ্য ডেইলি স্টারকে জানান, গতকাল সন্ধ্যা থেকেই শাওন লাইফ সাপোর্টে ছিল। আজ সকালে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয় এবং সকাল ৭টার দিকে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

গতকাল সোমবার ভোরে হালিশহরের হালিমা মঞ্জিল নামের একটি ভবনের দ্বিতীয় তলায় এ দুর্ঘটনা ঘটে।

উন্নত চিকিৎসার জন্য গতকাল বিকেলে শাওনসহ তার পরিবারের দগ্ধ নয় সদস্যকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছিল। তবে ঢাকায় আসার পথেই শাওনের মা নূর জাহান বেগম রানীর মৃত্যু হয়।

চমেক বার্ন ইউনিটের রেজিস্ট্রার ডা. আশফাকুল আসিফ জানিয়েছিলেন, শাওনের শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

জামশেদ আরও জানান, গত রাত ২টার দিকে বন্দরনগরীর আগ্রাবাদের মিস্ত্রিপাড়ায় বাবার বাড়ির কবরস্থানে নূর জাহান বেগমকে দাফন করা হয়েছে। 

অন্যদিকে, শাওনের মরদেহ দাফনের জন্য কুমিল্লার বরুড়ায় তাদের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে।

Popular

More like this
Related

কক্সবাজারে গ্যাসে স্টেশনে লিকেজ, বিস্ফোরণে আহত ১৫, এলাকায় সতর্কতা

কক্সবাজার পৌরসভার কলাতলীতে নবনির্মিত গ্যাস ফিলিং স্টেশনে বিস্ফোরণ ও...

যুক্তরাষ্ট্রকে মোকাবিলায় কী কৌশল নিচ্ছে ইরান

যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনা নতুন কিছু নয়, দীর্ঘকাল ধরে...

দেশে ভূমিকম্প অনুভূত

রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে।আজ বুধবার রাত...

ডিসেম্বরে পুনঃতফসিল হয় গভর্নর মোস্তাকুরের প্রতিষ্ঠানের ৮৯ কোটি টাকার ঋণ

গত ডিসেম্বরেই মো. মোস্তাকুর রহমানের মালিকানাধীন রপ্তানিকারক প্রতিষ্ঠান 'হেরা...