চট্টগ্রামে ডাকাতিতে বাধা, গুলিতে প্রাণ গেল বৃদ্ধের

Date:

চট্টগ্রামের চন্দনাইশে ডাকাত দলের গুলিতে ৭০ বছর বয়সী চন্দন দে নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে পৌরসভার বাদুরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ডাকাত দল পিকআপ ভ্যানে এসে তার খামার থেকে একটি গরু নিয়ে পালিয়ে যাচ্ছিল। চন্দন গাড়ি থামানোর চেষ্টা করলে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাত। এসময় তিনি গুলিবিদ্ধ হন।

গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান ওসি।

পুলিশ আরও জানায়, একই এলাকা থেকে চক্রটি মোট তিনটি গরু ডাকাতি করে নিয়ে গেছে, যার একটি ছিল চন্দন দের।

পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ডাকাত শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Popular

More like this
Related

টেন্ডার নিয়ে জামায়াতের ২ নেতাকে মারধরের অভিযোগ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে

পাবনার চাটমোহর উপজেলায় হাট-বাজার ইজারার টেন্ডার জমা দেওয়া নিয়ে...

অভিষেক ও হার্দিকদের তাণ্ডবে ভারতের রেকর্ড পুঁজি

বাঁচা-মরার লড়াইয়ে একাদশে দুই বদল নিয়ে নামল ভারত, বাড়াল...

মাথাপিছু আয় ১ শতাংশ বেড়ে ২৭৬৯ ডলার

দেশে বার্ষিক মাথাপিছু আয় ১ শতাংশ বেড়ে ২ হাজার...

কক্সবাজারে গ্যাস স্টেশনে বিস্ফোরণ: ৬ জনের অবস্থা আশঙ্কাজনক

কক্সবাজার শহরের কলাতলী এলাকায় এলপিজি গ্যাস স্টেশনে বিস্ফোরণে আহতদের...