চট্টগ্রামে গোয়ালঘর থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১

Date:

চট্টগ্রামের রাউজানে গোয়ালঘর থেকে দেশি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাতে উপজেলার পৌর এলাকার সুলতানপুর সরকারপাড়া এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তারকৃত আবু সাইদের (৩৭) বিরুদ্ধে ১৫টি মামলা রয়েছে। তিনি একজন ‘চিহ্নিত সন্ত্রাসী’।

আজ রোববার রাউজান থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে রাউজান-রাঙ্গুনিয়া পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, অভিযানে প্রথমে আবু সাইদের কাছ থেকে ৫টি পিস্তলের গুলি ও ২০টি ইয়াবা উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যে গোয়ালঘর থেকে একটি দেশি বন্দুক ও চারটি শটগানের গুলি উদ্ধার করা হয়।

বেলায়েত হোসেন বলেন, এর আগেও তার বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছিল। তিনি মাদক চোরাকারবারসহ নানা অপরাধে জড়িত ছিলেন। আজ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে ৭ নভেম্বর একই উপজেলার চৌধুরীহাট বাজারসংলগ্ন আইয়ুব আলী সওদাগরের বাড়ির পেছনের পুকুর সেচে একটি চায়নিজ রাইফেল, একটি শটগান ও সাতটি গুলি উদ্ধার করেছে পুলিশ।

পুলিশের দাবি, উদ্ধার হওয়া এসব অস্ত্র ও গুলি গত বছরের ৫ আগস্ট থানা থেকে লুট হয়েছিল।

Popular

More like this
Related

এবার ২ উইকেট নিলেও খরুচে রিশাদ 

প্রথম ম্যাচে ৩ ওভার বল করে উইকেটশূন্য ছিলেন রিশাদ...

কড়াইল বস্তিতে আগুন

রাজধানীর মহাখালী এলাকায় কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস...

ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব শুরু আসিফ নজরুলের

যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর...

শাহবাগে বিক্ষোভরত বিসিএস পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে রাজধানীর শাহবাগে বিক্ষোভরত...