চট্টগ্রামে অবৈধভাবে মজুত ৬০০০ লিটার ডিজেল জব্দ

Date:

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা প্রায় ছয় হাজার লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ শুক্রবার বিকেলে জেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা আহমেদ দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘শুক্রবার বিকেলে পতেঙ্গা এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা প্রায় ছয় হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে।’

মোস্তফা আরও বলেন, ‘ডিজেল লোড-আনলোডে ব্যবহৃত তিনটি পাম্পও জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

Popular

More like this
Related

যুদ্ধ বন্ধে পাকিস্তানে ‘খুব শিগগির’ বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান: জার্মানি

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরান ‘খুব শিগগির’...

২ জাহাজে সোয়া ১ লাখ টন এলএনজি এল চট্টগ্রামে, আরেকটি আসছে ৪ এপ্রিল

মোট ১ লাখ ২৩ হাজার টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস...

স্টেডিয়াম থেকে ‘লক আউট’, তবুও ম্যাচ নিয়ে আশাবাদী ভারত

নিজেদের স্টেডিয়ামেই প্রবেশ করতে না পারার মতো অস্বস্তিকর ঘটনার...

৩ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

দেশের তিন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চারজন।আজ...