চট্টগ্রামের কালুরঘাটে পোশাক কারখানার গুদামে আগুন

Date:

চট্টগ্রাম নগরীর কালুরঘাট এলাকায় একটি তৈরি পোশাক কারখানার গুদামে আগুন লেগেছে।

আজ মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে এই আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট অগ্নিনির্বাপণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের সহকারী পরিচালক আনোয়ার হোসেন বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে কালুরঘাট ও চন্দনপুরা ফায়ার স্টেশন থেকে ৪টি ইউনিট অগ্নিনির্বাপণে কাজ করছে।’  

রাত সাড়ে ১১টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানান তিনি।

এর আগে, গতকাল নগরীর কদমতলীতে একটি কম্বলের গুদামে আগুন লেগেছিল।

Popular

More like this
Related

‘কিশোর’ সূর্যবংশীর আরও এক রেকর্ড

বড়দের ক্রিকেটে পা রাখার পর থেকে বিস্ময়ে জন্ম দিতে...

‘মায়ের ডাক’-এর সমন্বয়ক তুলির বিরুদ্ধে মামলা

ঢাকা–১৪ আসনে বিএনপির প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী ও নাগরিক সংগঠন...

৫০ ওভারে ৫৭৪ রানের বিশ্ব রেকর্ড সূর্যবংশীর দলের

সবচেয়ে কম বয়েসী হিসেবে লিস্ট-এ ক্রিকেটে সেঞ্চুরি করে ইতিহাসে...

বাউল-ফকিরদের ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে আয়োজিত সমাবেশ পণ্ডের অভিযোগ

সারাদেশে বাউল-ফকিরদের ওপর ক্রমাগত হামলা ও মাজার ভাঙার প্রতিবাদে...